Class XII Bengali Question Paper 2015
উচ্চমাধ্যমিক প্রশ্নপত্র -২০১৫
সময় – ৩ ঘণ্টা ১৫ মিনিট পূর্ণমান – ৮০
বিভাগ – ক ( পূর্ণমান – ৫০ )
১। অনধিক ১৫০ শব্দে যে - কোনো ১ টি প্রশ্নের উত্তর দাও : ৫ X ১ = ৫
১.১ ‘ মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয় । ' - মৃত্যুঞ্জয় কে ? তার বাড়ির অবস্থা শোচনীয় কেন ? ১ + 8
১.২ ‘ শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল । ' —কার কথা বলা হয়েছে ? সে ক্রমশ আবছা হয়ে গেল কেন ? ১ + ৪
২। অনধিক ১৫০ শব্দে যেকোনো ১ টি প্রশ্নের উত্তর দাও : ৫ X ১ = ৫
২.১ ' সে কখনও করে না বঞ্চনা ’ - কে , কখনও বঞ্চনা করে না ? কবি কীভাবে সেই ভাবনায় উপনীত হয়েছেন ? ১ +৪
২.২ ‘ ঘুমহীন তাদের চোখে হানা দেয় / কিসের ক্লান্ত দুঃস্বপ্ন ।'- কাদের কথা বলা হয়েছে ? তাদের ঘুমহীন চোখে ক্লান্ত দুঃস্বপ্ন হানা দেয় কেন ? ১+ ৪
৩। অনধিক ১৫০ শব্দে যেকোনো ১ টি প্রশ্নের উত্তর দাও : ৫ X ১ = ৫
৩.১ “ আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত ‘ অভাব নাটক' । ” —অভাবের চিত্র ‘ বিভাব ’ নাটকে কীভাবে প্রকাশ পেয়েছে লেখো । ৫
৩.২ 'নানা রঙের দিন’ - নাটকটির নামকরণের তাৎপর্য আলোচনা করো । ৫
৪। অনধিক ১৫০ শব্দে যেকোনো ১ টি প্রশ্নের উত্তর দাও : ৫ X ১ = ৫
৪.১ ".... সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা ? ” - রাজমিস্ত্রিরা কী নির্মাণ করেছিল ? এই প্রশ্নের মাধ্যমে বা কী বলতে চেয়েছেন ? ১+ ৪
৪.২ “ গল্পটা আমাদের স্কুলে শোনানো হল । ” —গল্পটা কী ? স্কুলে গল্পটা শুনে লেখকের কী প্রতিক্রিয়া হয়েছিল ? ৪ +১
৫। আনধিক ১৫০ শব্দে যেকোনো ১ টি প্রশ্নের উত্তর দাও : ৫ X ১ = ৫
৫.১ " .... আর এক রকমের প্রথা আছে নানকার প্রথা । ” — নানকার প্রজাদের অবস্থা কেমন ছিল ? পরে তাদের অবস্থার কী পরিবর্তন হয়েছিল ? ৩ + ২
৫.২ “ গাঁয়ের লোকে ঠাট্টা করে বলে চোট্টা সাধুর ছেলে হবে নির্ঘাত বিশে ডাকাত । ” –সাধু কে ? ' মেঘের গায়ে জেলখানা ’ রচনাংশে সাধুর যে পরিচয় পাওয়া যায় তা নিজের ভাষায় লেখো । ১ + ৪
৬। অনধিক ১৫০ শব্দে যেকোনো ১ টি প্রশ্নের উত্তর দাও : ৫ X ১ = ৫
৬.১ শব্দার্থ পরিবর্তনের ধারাগুলি উল্লেখ করে যে - কোনো দুটি ধারার উদাহরণসহ পরিচয় দাও । ১ + ২ + ২
৬.২ মুণ্ডমাল শব্দ কাকে বলে ? উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও । ৫
৭। অনধিক ১৫০ শব্দে যেকোনো ২ টি প্রশ্নের উত্তর দাও : ৫ X ২ = ১০
৭.১ বাংলা গানের ধারায় দ্বিজেন্দ্রলাল রায়ের অবদান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো । ৫
৭.২ বঙ্গদেশের চিত্রকলার ইতিহাসে ভাস্কর ও চিত্রকর রামকিঙ্কর বেইজের অবদান ও স্বকীয়তা বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করো । ৫
৭.৩ বাংলা সিনেমায় সত্যজিৎ রায়ের অবদান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো । ৫
৭.৪ বাঙালির ক্রীড়া ঐতিহ্যে ফুটবলের সূত্রপাত কীভাবে হয়েছিল ? এই পর্বের ফুটবলের সঙ্গে কোন্ বিখ্যাত ব্যক্তিত্বের নাম জড়িয়ে আছে ? বাংলার ফুটবলের কোন ঘটনা , কীভাবে ভারতের জাতীয়তাবাদী আন্দোলনকে উজ্জীবিত করেছিল ? ১ + ১ + ৩
৮। নিম্নলিখিত যে - কোনো ১ টি বিষয় নির্বাচন করে নির্দেশ অনুসারে কমবেশি ৪০০ শব্দের মধ্যে ১ টি প্রবন্ধ রচনা করে । ১০ X ১ = ১০
৮.১ নিম্নে প্রদত্ত মানস - মানচিত্র অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করো :
মানসিক সংকীর্ণতা এবং ক্ষুদ্রতা দূর হয় । মনগড়া ধারণার বদলে উদারতারবোধ । নতুনত্ব এবং অভিনবত্বের স্বাদ ।
বিচিত্র অভিজ্ঞতা সঞ্চয়। অন্তর বিকশিত হয় । ব্যক্তির বদলে সমষ্টির সঙ্গে যোগসূত্র । আত্মকেন্দ্রিকতার মোচন ।
আনন্দ
অচেনা মানুষ ও প্রকৃতির সান্নিধ্য
ভ্রমণের মূল্য
মনের কৌতূহল ও জিজ্ঞাসার নিবৃত্তি ও অন্বেষণ
একঘেয়েমির ক্লান্তি দূর হয় ।
মানবজীবনের বিভিন্ন বিষয় যা বিচ্ছিন্নভাবে ছড়িয়ে আছে , তার সম্পর্কে পূর্ণাঙ্গতার বোধ । বৈচিত্রের উপলব্ধি ।
বহির্জগতের সঙ্গে । বাস্তবযোগ । প্রত্যক্ষ অভিজ্ঞতা । ইতিহাস , ভূগোলের কেতাবি জ্ঞানের অস্বচ্ছতা দূর হয় ।
৮.২ প্রদত্ত অনুচ্ছেদটিকে প্রস্তাবনা বা ভূমিকা স্বরূপ গ্রহণ করে বিষয়ের গভীরে প্রবেশ করে , পরিণতিদানের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ প্রবন্ধ রচনা করো :
শক্তির সন্ধানে মানুষ
অঙ্গার সম্পদ কিংবা মাটির তেল চিরদিন থাকবে না । ভাণ্ডার হতে যা খরচ হয় , তার প্রতিপূরণ হচ্ছে না । যে অবস্থায় এইসব সম্পদ সঞ্চয় সম্ভব হয়েছিল , সময়ের সঙ্গে তারও হয়েছে আমূল পরিবর্তন । তাই আজকের সাবধানী মহলে শোনা যায় সতর্কতার বাণী । আর কতকাল অঙ্গার বা তেল মনুষ্য সমাজের নিত্যবর্ধমান চাহিদা জোগাতে পারবে তারও হিসেব হচ্ছে মাঝে মাঝে , আর মানুষ ছুটছে নতুন কয়লাখনির সন্ধানে , নতুন তেলের উৎস মাটির বাইরে আনতে ।
৮.৩ প্রতিপক্ষের যুক্তির অসারতা প্রমাণ করে স্বপক্ষে যুক্তিক্রম বিন্যাস করে প্রবন্ধ রচনা করে :
বিতর্কের বিষয় : আধুনিক জীবনে বৃদ্ধাবাস অপরিহার্য ।
মতের পক্ষে : আধুনিক সভ্যতায় অধিকাংশ পরিবার ছেট পরিবার । বেশিরভাগ পরিবারে সন্তানসংখ্যা একটি । আবার শিক্ষা ও জীবিকার তাগিদে তাদের অনেকেই পাড়ি দেয় বিদেশে । যাদেরসন্তান দীর্ঘকাল বা আজীবন বিদেশে থাকতে বাধ্য হয় বা স্বেচ্ছায় বেছে নেয় প্রবাসী জীবন , তাদের পিতা - মাতার জীবনে নিত্যসঙ্গী একাকিত্ব । যা প্রবাসী সন্তানকেও চিন্তিত করে তোলে ।
বৃদ্ধবয়সে অবসর যাপনের জন্য প্রয়োজন সমবয়স্ক সঙ্গীর । বৃদ্ধাবাসে প্রায় কাছাকাছি বয়সের অনেক মানুষ একত্রে থাকেন । পারস্পরিক সাহচর্য তাদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে সাহায্য করে । সুতরাং সন্তানের সান্নিধ্য থেকে বঞ্ছিত একাকীত্বের যন্ত্রণা ভোগ না করে বয়স্ক মানুষের বৃদ্ধাশ্রমবাসের সিদ্ধান্তই শ্রেয় ।
৮.৪ প্রদত্ত সূত্র ও তথ্য অবলম্বনে ১ টি প্রবন্ধ রচনা করো :
বেগম রোকেয়া
জন্ম : ৯ ডিসেম্বর , ১৮৮০ , বর্তমান বাংলাদেশের রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে ।
পিতা : জহীরুদ্দিন আবু আলী হায়দার সাবের ।
মাতা :রাহাতুন্নেসা চৌধুরী
সমসাময়িক সমাজ : পরদাপ্রথা প্রচলিত । খানদানি ফারসি বা উর্দু ভাষা শেখা যাবে । বাংলা বা ইংরাজি নয় ।
পারিবারিক বৃত্ত ও শিক্ষালাভ : রক্ষণশীল পরিবার । দিদি করিমুন্নেসা এবং দাদা ইব্রাহিম সাবেরের প্রেরণা ও সহযোগিতায় বাংলা ও ইংরেজি শিক্ষা ।
বিবাহ : ১৬ বছর বয়সে , পাত্র সৈয়দ সাখাওয়াত হোসেন । ওড়িশা কণিকা স্টেটের ম্যানেজার ।
বিবাহিত জীবন : স্বামীর কাছে ইংরেজি শিক্ষা । লিখলেন ' Sultana's Dream ' , লেখিকা হিসেবে আত্মপ্রকাশ । দুই কন্যা । ১৯০৯ খ্রিস্টাব্দে সাখাওয়াতের মৃত্যু ।
সাহিত্য রচনার উদ্দেশ্য : দেশহিত ও মানুষের মঙ্গলসাধন ।
সাহিত্যকৃতি : পিপাসা , মতিচুর , পদ্মরাগ , অবরোধবাসিনী ।
উল্লেখযোগ্য কীর্তি : সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল ( ১৯১১ ) , ' নিখিলবঙ্গ মুসলিম মহিলা সমিতি' বা ‘ আঞ্জুমন -ই -খাওয়াতীনে ইসলাম ’ ( ১৯১৬ ) ।
মৃত্যু : ১৯৩২ খ্রিস্টাব্দের ৯ ডিসেম্বর ।
____________________
বিভাগ – খ ( পূর্ণমান – ৩০ )
১। সঠিক বিকল্পটি নির্বাচন করো । ১ X ১৮ = ১৮
১.১ রূপমূল হল — ( ক ) ভাষার ক্ষুদ্রতম অর্থপূর্ণ একক ( খ ) পদের গঠনবৈচিত্র্য ( গ ) শব্দার্থের উপাদান ( ঘ ) ভাষার ক্ষুদ্রতম উচ্চারণগত একক ।
১.২ উষ্মধ্বনিটি হল— ( ক ) ত্ ( খ ) শ্ ( গ ) ম্ ( ঘ ) ল ।
১.৩ ‘ মেঘে ঢাকা তারা ’ ছায়াছবিটি তৈরি করেছেন ( ক ) সত্যজিৎ রায় ( খ ) মৃণাল সেন ( গ ) উত্তমকুমার ( ঘ ) ঋত্বিক ঘটক ।
১.৪ অভিধানে ‘ পট ’ শব্দটির অর্থ — ( ক ) পতাকা ( খ ) পুস্তক ( গ )চিত্র( ঘ ) সংগীত ।
১.৫ ' বলো বলো বলো সবে ’ গানটি লিখেছেন ( ক ) কাজী নজরুল ইসলাম ( খ ) রজনীকান্ত সেন ( গ ) দ্বিজেন্দ্রলাল রায় ( ঘ ) অতুলপ্রসাদ সেন ।
১.৬ “ সাত বছরের যুদ্ধ জিতেছিল ” — ( ক ) দ্বিতীয় ফ্রেডারিক ( খ ) আলেকজান্ডার ( গ ) সিজার ( ঘ ) ফিলিপ ।
অথবা, বলী কান্ধারী ছিলেন একজন — ( ক ) ধনী ব্যক্তি ( খ ) দরবেশ ১৯১২ ( গ ) গৃহী ব্যক্তি ( ঘ ) ভীরু ব্যক্তি ।
১.৭ “ যাও যাও - এই কি রবীন্দ্রনাথের গান হচ্ছে নাকি ? ” —গানটি হল : ( ক ) ভালোবেসে সখী নিভৃত যতনে ( খ ) আলো আমার আলো ( গ ) ঐ মহামানব আসে ( ঘ ) মালতীলতা দোলে ।
অথবা , “ যারা বলে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প — তারা সব ” — ( ক ) ভেড়া ( খ ) গাধা ( গ ) বোকা ( ঘ ) চালাক ।
১.৮ ' নানা রঙের দিন ' নাটকটিতে চরিত্র আছে— ( ক ) একটি ( খ ) দুটি ( গ ) তিনটি ( ঘ ) পাঁচটি ।
অথবা , “ বহুরূপী তখন লাটে উঠবে ” -বহুরূপী একটি — ( ক ) বিদ্যালয় ( খ ) পাঠশালা ( গ ) নাট্যগোষ্ঠী ( ঘ ) গ্রাম ।
১,৯ “ পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে প্রেম । ” —উক্তিটি করেছেন — ( ক ) অমর ( খ ) বৌদি ( গ ) শম্ভু ( ঘ ) নাট্যকার ।
অথবা , রজনীকান্ত চট্টোপাধ্যায় থিয়েটারে আসার আগে চাকরি করতেন ( ক ) পুলিশে ( খ ) ডাক বিভাগে ( গ ) জাহাজে ( ঘ ) কলেজে ।
১.১০ ' ক্রন্দনরতা জননীর পাশে ’ কবিতাটি কোন্ কাব্যগ্রন্থ থেকে গৃহীত ? — ( ক ) আমপাতা জামপাতা ( খ ) সর্ষে ক্ষেত ( গ ) ধানখেত থেকে ( ঘ ) জলপাই কাঠের এসরাজ ।
১.১১ “ অবসন্ন মানুষের শরীরে দেখি ” — ( ক ) ধুলোর কলঙ্ক ( খ ) অপমানের কলঙ্ক ( গ ) পোড়া দাগ ( ঘ ) চাঁদের কলঙ্ক ।
১.১২ “ রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো ” — ( ক ) কবির হৃদয়ের রং ( খ ) আকাশের রং ( গ ) সূর্যের আলোর রং ( ঘ ) দেশোয়ালিদের জ্বালানো আগুনের রং ।
১.১৩ “ রক্তের অক্ষরে দেখিলাম ” — ( ক ) মৃত্যুর রূপ ( খ ) প্রকৃতির রূপ ( গ ) আপনার রূপ ( ঘ ) রূপনারানের রূপ ।
১.১৪ “ বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে তারা বলে ” — ( ক ) পউষে বাদলা ( খ ) ডাওর । ( গ ) ফাঁপি ( ঘ ) ঝড় - বৃষ্টি ।
১১৫ "কালো বিড়ালের লোম আনতে গেছে ” ( ক ) ভজন চাকর ( খ ) বড়োপিসিমা ( গ ) উচ্ছব ( ঘ ) বড়ো বউ ।
১.১৬ বড়ো বাড়িতে কনকপানি চালের ভাত রান্না হয় ( ক ) বামুন চাকর ঝি - দের জন্য ( খ ) মেজ আর ছোটর জন্য ( গ ) বড়াবাবুর জন্য ( ঘ ) নিরামিষ ডাল তরকারির সঙ্গে খাবার জন্যে ।
১.১৭ “ মৃত্যুঞ্জয় একতাড়া নোট নিখিলের সামনে রাখল । ” —টাকাটা — ( ক ) নিখিলকে ধার দেবে ( খ ) রিলিফ ফান্ডে দেবে ( গ ) নিখিলকে ঘুষ দেবে ( খ ) অফিসের সকলকে ভূরিভোজ করাবে ।
১.১৮ “ মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের , ..." — ( ক ) বমি হয় ( খ ) ঘুম পায় ( গ ) রাগ হয় । ( ঘ ) শরীরের তার প্রতিক্রিয়া হয় ।
২। অনধিক ২০ টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও ( বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় ) : ১ X ১২ = ১২
২.১ যুক্তধ্বনি বলতে কী বোঝো ?
২.২ ‘ বিরাট আর্মাডা যখন ডুবল – ' আর্মাডা ’ কী ?
অথবা , কীভাবে ঝর্ণার জল বেরিয়ে এসেছিল ?
২.৩ ওড়িয়া নাটকে দূত ঘোড়ায় চড়ার অভিনয় কীভাবে করে ?
অথবা , "আপনি বামুন - মানুষ মিছে কথা বলব না । ” — বক্তা কোন্ সত্যি কথাটি বলেছিল ?
২.৪ '... গভীর , বিশাল শব্দ ,' - কী গভীর এবং সেখানে কিসের শব্দ হয় ?
২.৫ 'কঠিনেরে ভালোবাসিলাম ' —কবি কেন 'কঠিন ’- কে ভালোবাসলেন ?
২.৬ নিখিলের সমপদস্থ মৃত্যুঞ্জয় নিখিলের তুলনায় কত টাকা মাইনে বেশি পায় এবং কেন ?
২.৭ দুটি পরাধীন রূপমূলের উদাহরণ দাও ।
২.৮ বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের আলোচ্য বিষয়গুলি কী কী ?
২.৯ ‘ খালি সে ধাক্কা দিয়ে বেড়ায় ’ –কে খালি ধাক্কা দিয়ে বেড়ায় ?
অথবা , 'নানা রঙের দিন ' নাটকের প্রারম্ভে যে মঞ্চসজ্জার বিবরণ আছে , তা নিজের ভাষায় লেখো ।
২.১০ ‘ আমি দেখি ’ —কবি কী দেখতে চান ?
২.১১ 'মোরগফুলের মতো লাল আগুন ’ - এখানে কোন্ আগুনের কথা বলা হয়েছে ?
২.১২ ঝিঙেশাল চাল এবং রামশাল চাল কী কী দিয়ে খায় ?
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন