পোস্টগুলি

2015 bengali question লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

Class XII Bengali Question Paper 2015

  উচ্চমাধ্যমিক প্রশ্নপত্র -২০১৫ সময় – ৩ ঘণ্টা ১৫ মিনিট           পূর্ণমান – ৮০   বিভাগ – ক ( পূর্ণমান – ৫০ )   ১ । অনধিক ১৫০ শব্দে যে - কোনো ১ টি প্রশ্নের উত্তর দাও : ৫ X ১ = ৫ ১.১ ‘ মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয় । ' - মৃত্যুঞ্জয় কে ? তার বাড়ির অবস্থা শোচনীয় কেন ? ১ + 8 ১.২ ‘ শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল । ' — কার কথা বলা হয়েছে ? সে ক্রমশ আবছা হয়ে গেল কেন ? ১ + ৪   ২ । অনধিক ১৫০ শব্দে যেকোনো ১ টি প্রশ্নের উত্তর দাও : ৫ X ১ = ৫ ২.১ ' সে কখনও করে না বঞ্চনা ’ - কে , কখনও বঞ্চনা করে না ? কবি কীভাবে সেই ভাবনায় উপনীত হয়েছেন ? ১ +৪ ২.২ ‘ ঘুমহীন তাদের চোখে হানা দেয় / কিসের ক্লান্ত দুঃস্বপ্ন । '- কাদের কথা বলা হয়েছে ? তাদের ঘুমহীন চোখে ক্লান্ত   দুঃস্বপ্ন হানা দেয় কেন ? ১+ ৪   ৩ । অনধিক ১৫০ শব্দে যেকোনো ১ টি প্রশ্নের উত্তর দাও : ৫ X ১ = ৫ ৩.১ “ আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত ‘ অভাব নাটক ' । ” — অভাবের চিত্র ‘ বিভাব ’ নাটকে কীভাবে প্রকাশ পেয়েছে লেখো । ৫ ৩.২ ' নানা রঙ...