পোস্টগুলি

ফেব্রুয়ারি, ২০১৮ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

Detailed discussion of class XI syllabus (Bengali)

  একাদশ শ্রেণীর পাঠ্যসূচির বিস্তারিত আলোচনা   ( বাংলা )   এই পোস্টে আমরা দেখব একাদশ শ্রেণির পাঠ্য বই দুটির ( "সাহিত্য চর্চা" এবং "বাঙালির ভাষা ও সংস্কৃতি) কোন অংশ থেকে কটি প্রশ্ন থাকে , প্রত্যেক অংশ থেকে কটি প্রশ্ন করতে হয় এবং তাদের জন্য কত করে নম্বর বরাদ্দ থাকে ।  একাদশ শ্রেণিতে মোট ১০০ নম্বরের পরীক্ষা হয়। এর ভেতর ৮০ নম্বরের লিখিত পরীক্ষা বাকি ২০ নম্বর থাকে প্রোজেক্টের জন্য।   ৮০ নম্বরের লিখিত পরীক্ষায় থাকে-- ১. প্রথমে থাকবে ১৮টি   MCQ (multiple choice question) প্রশ্ন , যার প্রত্যেকটির মান ১ করে। এই প্রশ্নের কোন অথবা থাকেনা। প্রত্যেকটি প্রশ্নই attend করতে হয়। সাহিত্যচর্চা বইটির পূণাঙ্গ সহায়ক গ্রন্থ অর্থা ৎ গুরু থেকে এখানে কোনো MCQ   প্রশ্ন হয় না সে সঙ্গে আন্তর্জাতিক গল্প এবং ভারতীয় কবিতা যেকোনো একটি থেকে একটা MCQ প্রশ্ন থাকে।  ২. পরের অংশের থাকে ১২ টি ছোট প্রশ্ন যেগুলির প্রত্যেকটির মান ১ , অনধিক কুড়িটি শব্দে প্রশ্নগুলোর উত্তর লিখতে হয়। এ অংশের কিছু প্রশ্নে অথবা দেখতে পাওয়া যায়।  ৩. তৃতীয় অংশে সাহিত্যচর্চা বইটি...

Bengali Syllabus

একাদশ শ্রেণীর পাঠ্যসূচি ( বাংলা )   প্রথম বই : সাহিত্যচর্চা গল্প কর্তার ভূত - রবীন্দ্রনাথ ঠাকুর তেলেনাপোতা আবিষ্কার - প্রেমেন্দ্র মিত্র ডাকাতের মা - সতীনাথ ভাদুড়ী   প্রবন্ধ সুয়েজখালে : হাঙর শিকার - স্বামী বিবেকানন্দ গালিলিও - সত্যেন্দ্রনাথ বসু   কবিতা নীলধ্বজের প্রতি জনা - মাইকেল মধুসূদন দত্ত বাড়ির কাছে আরশিনগর - লালন ফকির দ্বীপান্তরের বন্দিনী - কাজী নজরুল ইসলাম নুন - জয় গোস্বামী   আন্তর্জাতিক গল্প বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো - গাবরিয়েল গার্সিয়া মার্কেজ   ভারতীয় কবিতা শিক্ষার সার্কাস - আইয়াপ্পা পানিকর   পূর্ণাঙ্গ গ্রন্থ গুরু - রবীন্দ্রনাথ ঠাকুর     দ্বিতীয় বই : বাঙালির ভাষা ও সংস্কৃতি   প্রথম পর্ব : বাঙালির শিল্প-সাহিত্য-সংস্কৃতি (প্রথম পর্যায়)* প্রথম অধ্যায় বাঙালির নৃতাত্ত্বিক পরিচয় দ্বিতীয় অধ্যায় - প্রাচীন বাংলার সমাজ ও সাহিত্য তৃতীয় অধ্যায় - মধ্যযুগের বাংলা সমাজ ও সাহিত্য চতুর্থ অধ্যায় - আধুনিক বাংলা সাহিত্যের ধারা পঞ্চম অধ্যায় - লৌকিক সাহিত্যের...