Detailed discussion of class XI syllabus (Bengali)

 একাদশ শ্রেণীর পাঠ্যসূচির বিস্তারিত আলোচনা  ( বাংলা )

 

এই পোস্টে আমরা দেখব একাদশ শ্রেণির পাঠ্য বই দুটির ( "সাহিত্য চর্চা" এবং "বাঙালির ভাষা ও সংস্কৃতি) কোন অংশ থেকে কটি প্রশ্ন থাকে, প্রত্যেক অংশ থেকে কটি প্রশ্ন করতে হয় এবং তাদের জন্য কত করে নম্বর বরাদ্দ থাকে ।

 একাদশ শ্রেণিতে মোট ১০০ নম্বরের পরীক্ষা হয়। এর ভেতর ৮০ নম্বরের লিখিত পরীক্ষা বাকি ২০ নম্বর থাকে প্রোজেক্টের জন্য।

 

৮০ নম্বরের লিখিত পরীক্ষায় থাকে--

১. প্রথমে থাকবে ১৮টি  MCQ (multiple choice question) প্রশ্ন, যার প্রত্যেকটির মান ১ করে। এই প্রশ্নের কোন অথবা থাকেনা। প্রত্যেকটি প্রশ্নই attend করতে হয়। সাহিত্যচর্চা বইটির পূণাঙ্গ সহায়ক গ্রন্থ অর্থা গুরু থেকে এখানে কোনো MCQ  প্রশ্ন হয় না সে সঙ্গে আন্তর্জাতিক গল্প এবং ভারতীয় কবিতা যেকোনো একটি থেকে একটা MCQ প্রশ্ন থাকে।

 ২. পরের অংশের থাকে ১২ টি ছোট প্রশ্ন যেগুলির প্রত্যেকটির মান ১, অনধিক কুড়িটি শব্দে প্রশ্নগুলোর উত্তর লিখতে হয়। এ অংশের কিছু প্রশ্নে অথবা দেখতে পাওয়া যায়।

 ৩. তৃতীয় অংশে সাহিত্যচর্চা বইটির গল্পের অংশ থেকে ৫ নম্বরের দুটি প্রশ্ন থাকে, যার মধ্যে যেকোনো একটি প্রশ্ন ১৫০ টি শব্দের ভেতর লিখতে হয়।

 ৪. চতুর্থ অংশে, সাহিত্যচর্চা বইটির দুটি প্রবন্ধ থেকে মোট দুটি প্রশ্ন থাকে। প্রতিটি প্রশ্নের মান ৫, যে কোন একটি ১৫০ টি শব্দে  লিখতে হয়।

 ৫. পঞ্চম অংশে, সাহিত্যচর্চা বইটির চারটি কবিতা থেকে চারটি প্রশ্ন থাকে। আমাদের যে কোনো দুটি করতে হয়, প্রত্যেকটির  মান থাকে ৫। উত্তর ১৫০ শব্দের মধ্যে লিখতে হয়।

 ৬. ষষ্ঠ অংশে, সাহিত্যচর্চা বইটির ভারতীয় কবিতা এবং আন্তর্জাতিক গল্প থেকে মোট দুটি প্রশ্ন থাকে প্রত্যেকটির মান ৫। এর ভিতরে যেকোনো একটি ১৫০ শব্দের ভেতর লিখতে হয়।

 ৭. সপ্তম অংশে, সাহিত্যচর্চা বইটির পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ অর্থা গুরু অংশ থেকে তিনটি প্রশ্ন থাকে প্রত্যেকটির মান ৫। আমাদের ১৫০ শব্দে যেকোনো দুটি প্রশ্নের উত্তর লিখতে হয়।

 ৮. অষ্টম অংশের প্রশ্নগুলি বাঙালির ভাষা ও সংস্কৃতি বইয়ের প্রথম পর্ব থেকে করা হয়। মোট চারটি প্রশ্ন থাকে, প্রত্যেকটির মান ৫ । আমাদের ১৫০ শব্দে যেকোনো দুটি প্রশ্ন লিখতে হয়।

 ৯. নবম অংশের প্রশ্নগুলি বাঙালির ভাষা ও সংস্কৃত বই এর দ্বিতীয় পর্ব থেকে করা হয়। মোট তিনটি প্রশ্ন থাকে, প্রতিটি মান থাকে ৫ করে। যেকোন একটি ১৫০ শব্দের ভেতর লিখতে হয়।

 

নিচে একটা চার্টের মধ্যে দিয়ে প্রতিটি বিষয়ের নম্বর বিভাজন ভালো করে দেখানো হল।

 

MCQ

ছোট প্রশ্ন

বড়ো প্রশ্ন

মোট নম্বর

সাহিত্যচর্চা

 

 

 

 

গল্প

X

X

X

১২

প্রবন্ধ

X

X

X

১০

কবিতা

X

X

X

১৮

আন্তর্জাতিক গল্প / ভারতীয় কবিতা

X

X

X

পূর্ণাঙ্গ গ্রন্থ

-

-

X

১০

বাঙালির ভাষা ও সংস্কৃতি

 

 

 

 

বাঙালির শিল্প-সাহিত্য-সংস্কৃতি (প্রথম পর্যায়)*

X

-

X

১৩

ভাষা (প্রথম পর্যায়)

X

X

X

১০

Total

১৮

১২

৫০

৮০

 

এবার প্রত্যেকটি বছরের প্রশ্ন উপরের আলোচনার সঙ্গে মিলিয়ে দেখলে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে বলে আশা করি। আমাদের ব্লগে বিগত বছরের প্রশ্ন দেওয়া হয়েছে দেখে নিতে পারেন। বিগত বছরের প্রশ্নের জন্য এখানে ক্লিক করুন।

 

একাদশ শ্রেণির পাঠ্যসূচির পিডিএফ পেতে এখানে ক্লিক করুন

প্রশ্নপত্র ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

ধন্যবাদ।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Class XI Bengali Question Paper 2017

Bengali Syllabus

Class XI Bengali Question Paper - 2016