Class XI Bengali Question Paper 2017

একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র ( ২০১৭ )

বাংলা ভাষা

 

সময় : ৩ ঘন্টা ১৫ মিনিট

পূর্ণমান : ৮০

১। ঠিক উত্তরটি নির্বাচন করো।       X ১৮ = ১৮

১.১ ভূতের উপদ্রবে ঘরে টেকা দায় হয়— (ক) বুড়ো কর্তার (খ) নাস্তিকের (গ) বাচ্চাদের (ঘ) গৃহস্থের ।

১.২ মহানগরী থেকে তেলেনাপোতার দূরত্ব কত ?— (ক) মাত্র দশ মাইল (খ) মাত্র কুড়ি মাইল (গ) মাত্র ত্রিশ মাইল (ঘ) মাত্র পঁচিশ মাইল ।

১.৩  ' পুলিশ দেখে ভয় পাওয়ার লোক সে নয় ’ – এখানে যার কথা বলা হয়েছে— (ক) সৌখী (খ) সৌখীর মা (গ) সৌখীর বাবা (ঘ) সৌখীর বউ ।

১.৪ সনাতন ঘুম বলতে রবীন্দ্রনাথ কী বুঝিয়েছেন?— (ক) আদিমকালের ঘুম (খ) অন্ধকারে ঘুম (গ) ভাতঘুম (ঘ) চিরকালের ঘুম ।

১.৫ যামিনীর মা তেলেনাপোতাকে বলেছে— (ক) মৃত্যুপুরী (খ) স্বৰ্গপুরী (গ) পাতালপুরী (ঘ) প্রেতপুরী

১.৬ কার উসাহে হাঙর ধরার উপকরণ সংগৃহীত হয়েছিল ?— (ক) আরব মিঞা (খ) খালাসি (গ) লেখক (ঘ) সেকেন্ড ক্লাসের ফৌজি ।

১.৭ যে মাছগুলি হাঙরের আশে - পাশে ঘুরছিল , পিঠে চড়ে বসছিল তাদের নাম ছিল— (ক) বনিটো (খ) ম্যাকরেল (গ) চোষক (ঘ) পাইলট ফিক্স ।

১.৮ গ্যালিলিওর দূরবীনে ধরা পড়েছিল— (ক) মঙ্গলের উপগ্রহ (খ) বৃহস্পতির চাঁদের ছবি (গ) পৃথিবীর নক্ষত্র (ঘ) মঙ্গলের চাঁদের ছবি ।

১.৯ 'আরশি' শব্দের অর্থ কী ?— (ক) আয়না (খ) পড়শী (গ) কাচ (ঘ) ছায়া ।

১.১০ নীলধ্বজের প্রতি জন্য কবিতায় পার্থকে নীলধ্বজ কী জ্ঞানে পূজা করেছিলেন ?— (ক) নারায়ণ (খ) শিব (গ) ব্ৰহ্মা (ঘ) ইন্দ্ৰ।

১.১১ 'দীপান্তর' কথার অর্থ হল— (ক) অন্য দ্বীপ (খ) সবুজ দ্বীপ (গ) অনেক দ্বীপ (ঘ) দ্বীপের বাইরে ।

১.১২ ' নুন কবিতার কথকের দিন যায়— (ক) হেসে খেলে (গ) অসুখে ধারদেনাতে (ঘ) খুশিতে ।

১.১৩ খুরথুরে বুড়োর একমাত্র অতিপ্রাকৃত শক্তি হল— (ক) জাদু (খ) মন্ত্ৰ (গ) ধৈর্য (ঘ) জলপড়া ।

১ ১৪ বাংলা ভাষার জন্ম হয়েছে । (ক) সংস্কৃত থেকে (খ) শৌরসেনী প্রাকৃত থেকে , (গ) পৈশাচী প্রাকৃত থেকে (ঘ) মাগধী প্রাকৃত থেকে ।

১.১৫ ' পথের দাবী উপন্যাসটি কার লেখা ?— (ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (খ) শরচন্দ্র চট্টোপাধ্যায়  (গ) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় (ঘ) ধূর্জটিপ্রসাদ মুখোপাধ্যায় ।

১.১৬ ' মরীচিকা , ' মরুশিখা মরুমায়া কাব্যগ্রন্থগুলির লেখক ।— (ক) যতীন্দ্রনাথ সেনগুপ্ত (খ) মোহিতলাল মজুমদার (গ) কাজী নজরুল ইসলাম (ঘ) সত্যেন্দ্রনাথ দত্ত ।

১.১৭ মধ্যভারতীয় আর্যভাষার আনুমানিক সময়কাল— (ক) ৬০০ খ্রিঃ পূঃ - ৯০০ খ্রিস্টাব্দ (খ) ৬০০ খ্রিঃ পূঃ : ৯৫০ খ্রিস্টাব্দ , (গ) ৬০০ খ্রিঃ পূঃ - ১০০০ খ্রিস্টাব্দ (ঘ) ৬০০ খ্রিঃ পূঃ - ১২০০ খ্রিস্টাব্দ।

১.১৮ শর বা কাঠ দিয়ে লেখা হত যে লিপি , তা হলো— (ক) চিত্রপ্রতীক লিপি (খ) চিনীয় লিপি (গ) বাণমুখ লিপি (ঘ) স্বরলিপি ।

 

২ । অনধিক কুড়িটি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও।  X ১২ = ১২

২.১ যবে দেশ - দেশান্তরে জনরব লবে - এ কাহিনী, - কি কহিবে । ক্ষত্ৰপতি বত ? ’ – কোন্ কাহিনির কথা বলা হয়েছে ?

২.২ আমি কেমনে সে গাঁয় যাই রে , - বক্তা সে গাঁয়ে যেতে পারছেন না কেন ?

২.৩ বেজেছে বাণীর সেতারে আজ ? ’ – বাণীর সেতারে কবি কী শুনতে চেয়েছেন।

২.৪ নুন কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে ?

২.৫ অন্য সব দেশে যত ঘানি ঘোরে তার থেকে তেল বেরোয় ’ ,--এই তেল কী কাজে ব্যবহার হয় ? 

২.৬ আপনার দুই বন্ধু তখন দুই কারণে অচেতন। ' কারণ দুটি কী কী?

২.৭ কিন্তু পুঁতবো কোথায় ? ’ – কথকের এ মন্তব্যের কারণ কী ?

২.৮ দ্বীপান্তরের বন্দিনী কবিতায় বিধির বেতার - মন্ত্ৰ কী ?

২.৯ দুঃখের কথা হায় , কব কারে ? ’ - বক্তা কে ?

২.১০ ' যমযাতনা সকল যেত দূরে ’ – কীভাবে তা সম্ভব ?

২.১১ বাংলা সাহিত্যে ব্যবহৃত গদ্য উপভাষার প্রধান রূপ দুটি কী কী ?

অথবা, ঋগবেদ কোন ভাষায় রচিত ?

২.১২ ইন্দো - ইরানীয় শাখাটি যে দুটি শাখায় বিভক্ত হয়েছিল সেই শাখাদুটির নাম লেখো ।

অথবা, নব্য ভারতীয় আর্যভাষার বিস্তারকাল উল্লেখ করো

 

৩ । অনধিক একশো পাঞ্চাশ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও। X ১ = ৫

৩.১ ' কর্তার ভূত ’ – কি নিছক ভূতের গল্প নাকি রাজনৈতিক রূপক কাহিনি ? ব্যাখ্যা - সহ লেখো ।

৩.২ ডাকাতের মা ছোটোগল্প অবলম্বনে সৌখীর মায়ের চরিত্র

 

৪ । অনধিক একশো পাঞ্চাশ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও।   X ১ = ৫

৪.১ ' মানবজাতির উন্নতির বর্তমান অবস্থার জন্য যতগুলি কারণ প্রাচীনকাল থেকে কাজ করেছে তার মধ্যে বোধহয় ভারতের বাণিজ্য সর্বপ্রধান ’ – কোন কোন জিনিসের আশায় পৃথিবীর বিভিন্ন দেশে ভারতে বাণিজ্য শুরুর আগে কোন কোন পথে কীভাবে সঙ্গে ভারতের অন্যান্য দেশগুলি বাণিজ্য করতে আসতো ? সুয়েজ খাল খননের পর বাণিজ্যে কী কী সুবিধা ১+৩+১

৪. ২ ক্যাথলিক খ্রিস্টান যাজকদের সঙ্গে গ্যালিলিওর বিরোধের কারণ কী ? গ্যালিলিওর জীবনের শেষ ন - বছর যে অবস্থায় কেটেছিল তার বিবরণ দাও

 

৫ । অনধিক একশো পাঞ্চাশ শব্দে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর।       X ২ = ১০

৫.১ মহারথীপ্রথা কি হে এই , মহারথী ” – ‘ মহারথী প্রথা কী ? কে , কীভাবে এই প্রথার উল্লেখ করেছিল তার বর্ণনা দাও । ১+৪

৫.২ তবু লক্ষ যোজন ফাঁক রে ” – কাদের মধ্যে লক্ষ যোজন ফাঁক ? একত্র থেকেও এই দূরত্বের কারণ কী ? ১+৪ ,

৫.৩ ' দ্বীপান্তরের বন্দিনী ' কবিতায় কবির স্বদেশপ্রেম কীভাবে প্রকাশিত হয়েছে আলোচনা করো ।

৫.৪ আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক "- কারা, কাদের কাছে এই দাবি করেছে ? এই দাবি কতটা যুক্তিসংগত ১ + ৩

 

৬। অনধিক একশো পাশ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও।     X ১ = ৫

৬.১ বাড়ির মালিকদের অবশ্য বিলাপ করার কোনোই কারণ ছিল না ” – বাড়ির মালিকদের নাম কী ? তাদের বিলাপ করার কারণ ছিল না কেন ?

৬.২ শিক্ষার সার্কাস কবিতাটির নামকরণের সার্থকতা আলোচনা করো।

 

৭। অনধিক একশো পঞ্চাশ শব্দে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর। X ২ = ১০

৭.১ ' গুরু নাটকে মোট ক টি গান আছে ? শেষ গানটি কার জন্য গাওয়া হয়েছে ? গানটির মর্মার্থ লেখো। ১+১+৩

৭.২ পএকদাদা বলেন অচলায়তনে তাঁকে কোথাও ধরবে না   বক্তা কে ? পঞ্চকদাদা কে ? ' তাঁকে বলতে কাকে বোঝানো হয়েছে ? ‘ তাঁকে কোথাও ধরবে না ’ – পকদাদার এরকম মনে হয়েছে কেন ?

৭.৩ পৃথিবীতে জন্মেছি , পৃথিবীকে সেটা খুব কষে বুঝিয়ে দিয়ে । তবে ছাড়ি " - কে , কোন প্রসঙ্গে এই উক্তি ? উক্তিটির করেছে তাপর্য বুঝিয়ে দাও

 

৮ । অনধিক একশো পাঞ্চাশ শব্দে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর।       X ২ = ১০

৮.১ চর্যাপদের পুঁথি কে আবিষ্কার করেন ? আনুমানিক কোন সময়ে চর্যাপদগুলি রচিত হয়েছিল ? এই পদগুলিতে তকালীন সমাজজীবনের যে প্রতিফলন দেখা যায় , সংক্ষেপে লেখো ।

৮.২ শ্রীচৈতন্যদের কত খ্রিস্টাব্দে , কোথায় জন্মগ্রহণ করেন ? বাংলা সাহিত্যে চৈতন্যদেবের প্রভাব আলোচনা করো । ২ + ৩

৮.৩ মাইকেল মধুসূদন দত্তের দুটি নাটকের নাম লেখো । নাট্যকার হিসেবে তাঁর কৃতিত্ব আলোচনা করো ।

৮.৪ লোককথা কাকে বলে ? লোককথার যে - কোনো দুটি শাখার সংক্ষিপ্ত পরিচয় দাও । ১+২+২

 

৯ । অনধিক একশো পাঞ্চাশ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও। X ১ = ৫

৯.১ প্রাকৃত ভাষার এইরূপ নামকরণের কারণ কী ? এই ভাষার তিনটি আঞ্চলিক রূপের নাম লেখো । ২+৩

৯.২ অবর্গীভূত ভাষা কাকে বলে ? পৃথিবীর উল্লেখযোগ্য কয়েকটি অবর্গীভূত ভাষার পরিচয় দাও ।

৯.৩ বাংলা লিপির উদ্ভব ও বিকাশ সম্পর্কে আলোচনা করো । ৫

 

 

প্রশ্নপত্রের পি ডি এফ পেতে এখানে ক্লিক করুন

২০১৭ সালের প্রশ্নপত্র মানের বিভাজন জানতে এখানে ক্লিক করুন

ব্লগে একাদশ শ্রেণীর বাংলা পাঠ্যসূচির বিস্তারিত আলোচনা করা হয়েছে দেখতে এখানে ক্লিক করুন

 ধন্যবাদ।।

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Bengali Syllabus

Class XI Bengali Question Paper - 2016