Class XII Bengali Question Paper 2019
উচ্চমাধ্যমিক প্রশ্নপত্র -২০১৯
সময় – ৩ ঘণ্টা ১৫ মিনিট পূর্ণমান – ৮০
বিভাগ – ক ( পূর্ণমান – ৫০ )
১। অনধিক ১৫০ শব্দে যে - কোনো ১ টি প্রশ্নের উত্তর দাও : ৫ X ১ = ৫
১.১ . “ সেই সময় এল এক বুড়ি । " - লেখক বুড়ির সম্পর্কে যে বর্ণনা দিয়েছেন তা নিজের ভাষায় লেখো । ৫
১.২ . “ ভুরিভোজনটা অন্যায় , কিন্তু না খেয়ে মরাটা উচিত নয় ভাই । " - বক্তা কে ? এইবক্তব্যের মধ্যে বক্তার চরিত্রের কোন দিক আভাসিত হয়েছে ? ১ + ৪
২। অনধিক ১৫০ শব্দে যেকোনো ১ টি প্রশ্নের উত্তর দাও : ৫ X ১ = ৫
২.১ , “ মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে ” - বক্তাকে ? ‘ মৃত্যুতে সকল দেনা ’ বলতে কী বোঝানো হয়েছে ? সে ‘ দেনা কীভাবে শোধ করতে চেয়েছিলেন কবি ? ১ + ১ + ৩
২.২ . “ আরোগ্যের জন্য ঐ সবুজের ভীষণ দরকার " - ‘ ঐ সবুজ ’ বলতে কবি কী বুঝিয়েছেন ? সেই সবুজকে পাওয়ার জন্য কবি কী কী নির্দেশ দিয়েছেন ? ১ + ৪
৩। অনধিক ১৫০ শব্দে যেকোনো ১ টি প্রশ্নের উত্তর দাও : ৫ X ১ = ৫
৩.১ “ জীবনকোথায় ? ” - কে , কাকে বলেছেন ? বক্তা জীবনকে কোথায় খুঁজে পাওয়া যাবে বলে মনে করেন ? ১ + ১ + ৩
৩.২ "....... প্রাক্তন অভিনেতা রজনী চাটুজ্জের প্রতিভার অপমৃত্যুর করুণ সংবাদ । ” - কে বলেছেন ? এই অপমৃত্যু কীভাবে ঘটে বলে বক্তা মনে করেন ? ১ + ৪
৪। অনধিক ১৫০ শব্দে যেকোনো ১ টি প্রশ্নের উত্তর দাও : ৫ X ১ = ৫
৪.১ . “ ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার । / একলাই না কি ? " - আলেকজান্ডার কে ছিলেন ? ‘ একলাই না কি বলতে কবি কী বুঝিয়েছেন ? ১ + ৪
৪.২ . “ অবাক - বিহুল বসে আছি , মুখে কথা নেই । ” - মুখে কথা নেই কেন ? ৫
৫। আনধিক ১৫০ শব্দে যেকোনো ১ টি প্রশ্নের উত্তর দাও : ৫ X ১ = ৫
৫.১ “ নতুন ছাতিমাথায় দিয়েমহাফুর্তিতেবাড়ির দিকে সেচলল ” -কার কথা ? সেনতুনছাতি কীভাবে পেল ? ১+৪
৫.২ . “ অমনি মনের মধ্যে গুনগুনিয়ে উঠল মার কাছে শেখা গান ! ” - মার কাছে শেখা গানটি কী ? কোন প্রসঙ্গে এই উক্তি করেছেন লেখক ? ১ + ৪
৬। অনধিক ১৫০ শব্দে যেকোনো ১ টি প্রশ্নের উত্তর দাও : ৫ X ১ = ৫
৬.১ ফলিত ভাষাবিজ্ঞানের বিভিন্ন শাখাগুলির উল্লেখ করে যে - কোনো একটি শাখার আলোচনা করো । ২ + ৩
৬.২ উদাহরণসহ যুক্তধ্বনির পরিচয় দাও । ৫
৭। অনধিক ১৫০ শব্দে যেকোনো ২ টি প্রশ্নের উত্তর দাও : ৫ X ২ = ১০
৭.১ বাংলা চিকিৎসা বিজ্ঞানে কাদম্বিনী ( বসু ) গঙ্গোপাধ্যায়ের ভূমিকা সম্পর্কে আলোচনা করো । ৫
৭.২ বাংলা চলচ্চিত্রের ধারায় পরিচালক মৃণাল সেনের অবদান আলোচনা করো । ৫
৭.৩ বাংলা গানেরধারায় সলিল চৌধুরীর বিশিষ্টতা সম্পর্কে আলোচনা করো । ৫
৭.৪ আন্তর্জাতিক স্তরে সুনাম অর্জন করেছেন , এমন একজন বাঙালি ক্রীড়াবিদের কৃতিত্বের পরিচয় দাও । ৫
৮। নিম্নলিখিত যে - কোনো ১ টি বিষয় নির্বাচন করে নির্দেশ অনুসারে কমবেশি ৪০০ শব্দের মধ্যে ১ টি প্রবন্ধ রচনা করে । ১০ X ১ = ১০
৮.১ নিম্নে প্রদত্ত মানস - মানচিত্র অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করো :
বিশ্বউষ্ণায়নের কারণ ।
বিশ্বউষ্ণায়ন কী ?
বিশ্বউষ্ণায়নের ফলশ্রুতি
বিশ্বউষ্ণায়ন
বিভিন্ন দেশের দায়
প্রতিকারের পথ
ভারতের ভূমিকা
৮.২ প্রদত্ত অনুচ্ছেদটিকে প্রস্তাবনা বা ভূমিকা স্বরূপ গ্রহণ করে বিষয়ের গভীরে প্রবেশ করে , পরিণতিদানের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ প্রবন্ধ রচনা করো :
ভারত এক মিলনমেলা
পরকে আপন করিতে প্রতিভার প্রয়োজন । অন্যের মধ্যে প্রবেশ করিবার শক্তি এবং অন্যকে সম্পূর্ন আপন করিয়া লইবার ইন্দ্রজাল , ইহাই প্রতিভার নিজস্ব । ভারতবর্ষের মধ্যে সে প্রতিভা আমরা দেখিতে পাই । ভারতবর্ষ অসংকোচে অন্যের মধ্যে প্রবেশ করিয়াছে এবং অনায়াসে অন্যের সামগ্রী নিজের করিয়া লইয়াছে । ভারতবর্ষ কিছুই ত্যাগ করে নাই ।
৮.৩ প্রতিপক্ষের যুক্তির অসারতা প্রমাণ করে স্বপক্ষে যুক্তিক্রম বিন্যাস করে প্রবন্ধ রচনা করে :
বিতর্কের বিষয় : সুপ্রভাব নয় , বর্তমান গণমাধ্যম কুপ্রভাবই বিস্তার করেছে ।
মতের পক্ষে : সংবাদপত্র , বেতার , দূরদর্শন , ইন্টারনেট ইত্যাদির কুরুচিপূর্ণ বিজ্ঞাপন , সংবাদ বা তথ্য পরিবেশনের প্রভাব মারাত্মক ।
মতের বিপক্ষে : নানা কুরুচিপূর্ণ বিজ্ঞাপন ও সংবাদকে বাদ দিলে আজও গণমাধ্যম সুপ্রভাব বিস্তারকারী ।
৮.৪ প্রদত্ত সূত্র ও তথ্য অবলম্বনে ১ টি প্রবন্ধ রচনা করো :
সত্যজিৎ রায়
জন্ম : ২ রা মে , ১৯২১। কলকাতা ।
পিতা : বিশিষ্ট শিশু সাহিত্যিক সুকুমার রায় ।
মাতা : সুপ্রভা রায় ।
পারিবারিক ঐতিহ্য : সন্দেশ পত্রিকার সম্পাদক উপেন্দ্রকিশোর রায়চৌধুরি তার পিতা মহ ।
নিকট আত্মীয় - লীলা মজুমদার ।
শিক্ষাজীবন : বালিগঞ্জ গর্ভনমেন্ট স্কুল । প্রেসিডেন্সী কলেজ থেকে স্নাতক । বিশ্বভারতীর ( শান্তিনিকেতন ) কলাভবনে শিল্প বিষয়ে পাঠগ্রহণ ।
কর্মজীবন : প্রথম জীবনে বিজ্ঞাপন সংস্থায় যোগদান । পুস্তকের প্রচ্ছদ অঙ্কনে নব্য ধারার প্রবর্তন ।
বাংলা চলচ্চিত্রে অবদান : পথের পাঁচালী ছবির মাধ্যমে আত্মপ্রকাশ ।
বিশিষ্ট ছবি : অপরাজিত , চারুলতা , জলসাঘর । ছোটোদের সিনেমা ও অন্যান্য বহু ছবি ।
সাহিত্য কর্ম : ফেলুদার কাহিনী , প্রোফেসর শঙ্কুর কাহিনি এবং অজস্র ছোটোগল্প , প্রবন্ধ ।
পুরস্কার : বিভিন্ন স্তরের জাতীয় পুরস্কার , দাদাসাহেব ফালকে , লিজিয়ন অফ অনার এবং বিভিন্ন আন্তর্জাতিক ও ভারতীয় চলচ্চিত্র পুরস্কার ।
মৃত্যু : ২৩ শে এপ্রিল , ১৯৯২
____________________
১। সঠিক বিকল্পটি নির্বাচন করো । ১ X ১৮ = ১৮
১.১ “ কয়েক মিনিটে মৃত্যুঞ্জয়ের সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল । ” - কারণ — ( ক ) অফিসে কাজের চাপ প্রবল ( খ ) প্রচন্ড গরমের মধ্যে হেঁটে সে অফিসে এসেছিল ( গ ) প্রথমবার অনাহারে মৃত্যু দেখে সে প্রবল আঘাত পেয়েছিল । ( ঘ ) বেশি খাবার খেয়ে ফেলায় তার বমি হচ্ছিল ।
১.২ “ বড়ো বউ ভাবতে চেষ্টা করে , কী ভাবতে চেষ্টা করে ? – ( ক ) তখন আর মাছ আসবে না । ( খ ) কত কাজ বাকি আছে ( গ ) তখনও চাঁদ সূর্য উঠবে কিনা ( ঘ ) তখনও সসাগরা পৃথিবী থাকবে কিনা ।
কী উচ্ছবকে বড় উতলা করে ? — ( ক ) বাদার চালের গন্ধ ( খ ) যজ্ঞ শেষে ভাত পাবার আশা ( গ ) বউ ছেলেমেয়ের কথা ( ঘ ) ফুটন্ত ভাতের গন্ধ ।
১.৪ ফজরের নামাজ বলতে বোঝায় – ( ক ) বিকেলের নামাজ ( খ ) সন্ধ্যার নামাজ ( গ ) ভোরের নামাজ ( ঘ ) দুপুরের নামাজ ।
১.৫ থুত্থুরে ভিখিরি বুড়ির গায়ে জড়ানো – ( ক ) চিটচিটে তুলোর কম্বল ( খ ) ছেঁড়া কাপড় ( গ ) নোংরা চাদর ( ঘ ) দামী শাল ।
১.৬ ‘ উষ্ণ লাল ' রংটি ছিল – ( ক ) ভোরের সূর্যের ( খ ) অস্তগামী সূর্যের ( গ ) হরিণের মাংসের ( ঘ ) দেশোয়ালিদের জ্বালানো আগুনের
১.৭ “ নিহত ভাইয়ের শবদেহ দেখে না - ই যদি হয় ” — ( ক ) রোষ ( খ ) ক্ষোভ ( গ ) রাগ ( ঘ ) ক্রোধ ।
১.৮ সবুজ সকাল কিসে ভেজা ? - ( ক ) শিশিরে ( খ ) জলে ( গ ) মেঘে ( ঘ ) ভোরের আলোয় ।
১.৯ “ রক্তের অক্ষরে দেখিলাম ” - কী দেখলেন ? – ( ক ) আপনার স্বপ্ন ( খ ) আপনার জগৎ ( গ ) আপনার বেদনা ( ঘ ) আপনার রূপ ।
১.১০ “ স্টেশনমাস্টারের কাছে আবেদন জানানো হল ” - কীসের আবেদন জানানো হলো ? — ( ক ) ট্রেনটাকে চালানোর ( খ ) ট্রেনটাকে থামানোর ( গ ) নতুন ট্রেনের ব্যবস্থা করার ( ঘ ) ট্রেনটাকে বাতিল করার ।
অথবা , “ কে জিতেছিল ? একলা সে ? ” - একলা ’ বলতে কার কথা বলা হয়েছে ? — ( ক ) সিজার ( খ ) স্পেনের ফিলিপ ( গ ) দ্বিতীয় ফ্রেডারিক ( ঘ ) আলেকজান্ডার ।
১.১১ রুশ দেশীয় এক বিখ্যাত চিত্র পরিচালক হলেন — ( ক ) আইজেনস্টাইন ( খ ) আইজেকস্টাইন ( গ ) আইনস্টাইন ( ঘ ) রুশো ।
অথবা , “ শাহজাদি ! সম্রাটনন্দিনী ! মৃত্যুভয় দেখাও কাহারে ” – কোন্ নাটকের অংশ ? — ( ক ) সাজাহান ( খ ) মেবার পতন ( গ ) রিজিয়া ( ঘ ) চন্দ্রগুপ্ত । ১.১২ “ দুজনে হাত ধরাধরি করে ডানদিকে পিছনের উইং দিয়ে পালিয়ে যান ” – দুজন কে কে ? —( ক ) শম্ভু ও বৌদি ( খ ) অমর ও বৌদি ( গ ) শম্ভু ও অমর ( ঘ ) শম্ভু ও যুবক ।
অথবা , “ উ : কী শীত- সব আছে শুধু ..... ? " - কী নেই ? — ( ক ) মানুষ নেই ( খ ) আলো নেই ( গ ) লোকজন নেই ( ঘ ) শীতের পোষাক নেই ।
১.১৩ সুনয়নী দেবী অঙ্কিত একটি বিখ্যাত চিত্র – ( ক ) মা যশোদা ( খ ) মধ্যযুগের সন্তগণ ( গ ) হলকর্ষণ ( ঘ ) ভারতমাতা ।
১.১৪ জারি গানে ‘ জারি ’ শব্দের অর্থ – ( ক ) আনন্দ ( খ ) সমবেত ( গ ) বীরত্ব ( ঘ ) ক্রন্দন ।
১.১৫ বাংলায় বিজ্ঞান রচনায় পথিকৃৎ পত্রিকা হল – ( ক ) সমাচার দর্পণ ( খ ) তত্ত্ববোধিনী পত্রিকা ( গ ) দিগদর্শন ( ঘ ) প্রাকৃতিক বিজ্ঞান ।
১.১৬ “ ধোঁয়া আর কুয়াশা মিলে হয় ধোঁয়াশা ” - এটি হলো – ( ক ) মিশ্র রূপমূল ( খ ) জটিল রূপমূল ( গ ) জোড়কলম রূপমূল ( ঘ ) সমন্বয়ী রূপমূল ।
১.১৭ ' চুপ - চাপ ’ শব্দটি নিম্নলিখিত কোন শ্রেণির মধ্যে পড়ে ? – ( ক ) ব্যাখ্যামূলক সমাস ( খ ) অনুকার পদগঠন ( গ ) বর্ণনামূলক সমাস ( ঘ ) পদদ্বৈত ।
১.১৮ রামব্রীজকে রজনীবাবু কত টাকা বকশিশ দিয়েছিলেন ? – ( ক ) এক টাকা ( খ ) তিন টাকা ( গ ) চার টাকা ( ঘ ) দুই টাকা ।
অথবা , “ পৃথিবীতে সবচেয়ে পপুলারজিনিস হচ্ছে .. ” – ( ক ) নাটক ( খ ) গান ( গ ) প্রেম ( ঘ ) বন্ধুত্ব ।
২। অনধিক ২০ টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও ( বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় ) : ১ X ১২ = ১২
২.১ . “ চন্নুনী রে ! তুইও খা ” - কোন্ গল্পের অংশ ? ‘ চন্নুনী’র পরিচয় দাও ।
২.২ . ফাঁপি কাকে বলে ?
২.৩ “ একটি তারা এখন আকাশে রয়েছে- তারাটিকে কবি কীসের সঙ্গে তুলনা করেছেন ?
২.৪ . “ ঘুমহীন তাদের চোখে হানা দেয় ” - কাদের চোখে কী হানা দেয় ?
২.৫ . “ এখন যদি না থাকি ” -বলতে কার পাশে কখন না থাকার কথা বলা হয়েছে ?
২.৬ . “ চিনিলাম আপনারে "- কবি কীভাবে নিজেকে চিনলেন ?
২.৭ . ‘ জয় তোরণে ঠাসা , " কোন্ শহর ?
অথবা , “ আমি কৌতুহলী হয়ে উঠি ” - কী বিষয়ে বক্তা কৌতুহলী হয়ে ওঠেন ?
২ ৮ “ তাতে বয়েসটা ঠিক বোঝা যায় না " - কার বয়েস কেন বোঝা যায় না ?
অথবা , ‘ বিভাব ’ নাটকে অমর গাঙ্গুলি কোন্ নাট্যদলের সঙ্গে যুক্ত ছিলেন ?
২.৯. ‘ বিভাব ’ নাটকে উল্লিখিত ‘ কাবুকি ’ নাটকের বৈশিষ্ট্য সংক্ষেপে লেখো ।
অথবা , “ রজনীবাবু ভয়ে চিৎকার করে পিছিয়ে যান । ” - কাকে , কী অবস্থায় দেখে রজনীবাবু ভয় পেয়েছিলেন ?
২.১০ . উপসর্গ কাকে বলে ?
২.১১ . Dictionary শব্দটি কবে কোথায় পাওয়া যায় ?
২.১২ সংক্ষেপিত পদ বা ক্লিপিংস কী ?
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন