Class XII Bengali Question Paper 2019
উচ্চমাধ্যমিক প্রশ্নপত্র -২০১৯ সময় – ৩ ঘণ্টা ১৫ মিনিট পূর্ণমান – ৮০ বিভাগ – ক ( পূর্ণমান – ৫০ ) ১ । অনধিক ১৫০ শব্দে যে - কোনো ১ টি প্রশ্নের উত্তর দাও : ৫ X ১ = ৫ ১.১ . “ সেই সময় এল এক বুড়ি । " - লেখক বুড়ির সম্পর্কে যে বর্ণনা দিয়েছেন তা নিজের ভাষায় লেখো । ৫ ১.২ . “ ভুরিভোজনটা অন্যায় , কিন্তু না খেয়ে মরাটা উচিত নয় ভাই । " - বক্তা কে ? এইবক্তব্যের মধ্যে বক্তার চরিত্রের কোন দিক আভাসিত হয়েছে ? ১ + ৪ ২ । অনধিক ১৫০ শব্দে যেকোনো ১ টি প্রশ্নের উত্তর দাও : ৫ X ১ = ৫ ২.১ , “ মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে ” - বক্তাকে ? ‘ মৃত্যুতে সকল দেনা ’ বলতে কী বোঝানো হয়েছে ? সে ‘ দেনা কীভাবে শোধ করতে চেয়েছিলেন কবি ? ১ + ১ + ৩ ২.২ . “ আরোগ্যের জন্য ঐ সবুজের ভীষণ দরকার " - ‘ ঐ সবুজ ’ বলতে কবি কী বুঝিয়েছেন ? সেই সবুজকে পাওয়ার জন্য কবি কী কী নির্দেশ দিয়েছেন ? ১ + ৪ ৩ । অনধিক ১৫০ শব্দে যেকোনো ১ টি প্রশ্নের উত্তর দাও : ৫ X ১ = ৫ ৩.১ “ জীবনকোথায় ? ” - কে , কাকে বলেছেন ? বক্...