Class XII Bengali Question Paper 2018
উচ্চমাধ্যমিক প্রশ্নপত্র -২০১৮
সময় – ৩ ঘণ্টা ১৫ মিনিট পূর্ণমান – ৮০
বিভাগ – ক ( পূর্ণমান – ৫০ )
১। অনধিক ১৫০ শব্দে যে - কোনো ১ টি প্রশ্নের উত্তর দাও : ৫ X ১ = ৫
১.১ দিন দিন কেমন যেন হয়ে যেতে লাগল মৃত্যুঞ্জয় । ” – মৃত্যুঞ্জয় কেমন হয়ে যেতে লাগল ? তার এমন হয়ে যাওয়ার কারণ কী ? ৩ + ২
১.২ “ এ সংসারে সব কিছুই চলে বড়ো পিসিমার নিয়মে । " - বড়ো পিসিমা কে ? গল্পে তার চরিত্রের কী পরিচয় পাওয়া যায় ? ১ + ৪
২। অনধিক ১৫০ শব্দে যেকোনো ১ টি প্রশ্নের উত্তর দাও : ৫ X ১ = ৫
২.১ ‘ শিকার ’ কবিতায় ভোরের পরিবেশ যেভাবে চিত্রিত হয়েছে , তা নিজের ভাষায় লেখো । সেই পরিবেশ কোন ঘটনায় করুণ হয়ে উঠল ? ৩ + ২
২.২ “ আমি তা পারি না । ” - কবি কী পারেন না ? “ যা পারি কেবল ” - কবি কী পারেন ? ৩ + ২
৩। অনধিক ১৫০ শব্দে যেকোনো ১ টি প্রশ্নের উত্তর দাও : ৫ X ১ = ৫
৩.১ “ বিভাব ' কথাটির সাধারণ অর্থ কী ? “ বিভাব নাটকটির নামকরণ কতখানি তাৎপর্যপূর্ণ , আলোচনা করো । ১ + ৪
৩.২ “ আমি রোজ লুকিয়ে লুকিযে গ্রিনরুমে ঘুমোই চাটুজ্জেমশাই - কেউ জানে না ” - কোন নাটকের অংশ ? বক্তা কে ? তিনি কেন গ্রিনরুমে ঘুমান ? ১ + ১ + ৩
৪। অনধিক ১৫০ শব্দে যেকোনো ১ টি প্রশ্নের উত্তর দাও : ৫ X ১ = ৫
৪.১ “ কে আবার গড়ে তুলল এতবার ? ” - কী গড়ে তোলার কথা বলা হয়েছে ? এই প্রশ্নের মাধ্যমে কবি কী বলতে চেয়েছেন ? ১ + ৪
৪.২ ' অলৌকিক ’ গল্পে হাত দিয়ে পাথরের চাই থামানোর ঘটনাটি লেখক প্রথমে বিশ্বাস করেননি কেন ? পরে কীভাবে সেই ঘটনা তার কাছে বিশ্বাসযোগ্য হয়ে উঠল ? ২ + ৩
৫। আনধিক ১৫০ শব্দে যেকোনো ১ টি প্রশ্নের উত্তর দাও : ৫ X ১ = ৫
৫.১ “ জেলখানাটা পাহাড়ের তিনতলা সমান একটা হাঁটুর ওপর । ” - কোন্ জেলখানা ? সেখানে সাধারণ কয়েদিদের ওপর কীরকম অত্যাচার করা হত ? ১ + ৪
৫.২ “ ছিল জোতদার আর তালুকদারের নিরঙ্কুশ শাসন । ” - শাসন সম্পর্কে লেখক কী জানিয়েছেন তা নিজের ভাষায় লেখো । ৫
৬। অনধিক ১৫০ শব্দে যেকোনো ১ টি প্রশ্নের উত্তর দাও : ৫ X ১ = ৫
৬.১ অবিভাজ্য ধ্বনি কাকে বলে ? দুটি অবিভাজ্য ধ্বনির পরিচয় দাও । ১ + ২ + ২
৬.২ শব্দার্থের উপাদানমূলক তত্ত্বটি উদাহরণসহ ব্যাখ্যা করো । ৫
৭। অনধিক ১৫০ শব্দে যেকোনো ২ টি প্রশ্নের উত্তর দাও : ৫ X ২ = ১০
৭.১ বাংলা গানের ধারায় রজনীকান্ত সেনের অবদান আলোচনা করো ।
৭.২ চিত্রকলা - চর্চায় শিল্পাচার্য নন্দলাল বসুর স্থান নিরূপণ করো ।
৭.৩ বাঙালি বিজ্ঞান ভাবনা ও বিজ্ঞান চর্চার ইতিহাসে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির অবদান আলোচনা করো ।
৭.৪ আমাদের মহাকাব্যে ' কুস্তি ’ কী নামে পরিচিত ছিল ? সংক্ষেপে বাঙালির কুন্তি চর্চার পরিচয় দাও ।
৮। নিম্নলিখিত যে - কোনো ১ টি বিষয় নির্বাচন করে নির্দেশ অনুসারে কমবেশি ৪০০ শব্দের মধ্যে ১ টি প্রবন্ধ রচনা করে । ১০ X ১ = ১০
৮.১ নিম্নে প্রদত্ত মানস - মানচিত্র অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করো :
উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা সেকাল ও একাল
বাংলায় উৎসব
বৈচিত্র্য ও নান্দনিকতা
রকমফের : সামাজিক , ধর্মীয় , জাতীয়
উৎসবের আনন্দ
৮.২ প্রদত্ত অনুচ্ছেদটিকে প্রস্তাবনা বা ভূমিকা স্বরূপ গ্রহণ করে বিষয়ের গভীরে প্রবেশ করে , পরিণতিদানের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ প্রবন্ধ রচনা করো :
পল্পি সাহিত্য
রূপ - কথা , পল্লিগাথা , ছড়া প্রভৃতি দেশের আলো জল বাতাসের মতো সকলেরই সাধারণ সম্পত্তি । তাতে হিন্দু মুসলমান কোনো ভেদ নাই যেমন মাতৃস্তন্যে সন্তান মাত্রেরই অধিকার , সেইরূপ এই পল্লিসাহিত্যে পল্লি জননীর হিন্দু মুসলমান সকল সন্তানেরই সমান অধিকার । এক বিরাট পল্লিসাহিত্য বাংলায় ছিল । তার কঙ্কাল বিশেষ এখনও কিছু আছে , সময়ের ও রুচির পরিবর্তনে সে অনাদৃত হয়ে ধ্বংসের পথে দাঁড়িয়েছে । নেহাত সেকেলে পাড়াগেঁয়ে লোক ছাড়া আর কেউ আদর করে না ।
৮.৩ প্রতিপক্ষের যুক্তির অসারতা প্রমাণ করে স্বপক্ষে যুক্তিক্রম বিন্যাস করে প্রবন্ধ রচনা করে :
বিতর্কের বিষয় : ‘ দূরদর্শন মানবজীবনকে সমস্যা জর্জরিত করে তুলেছে । '
মতের পক্ষে : দূরদর্শনের অপকারিতা নিয়ে আজ অনেকেই সোচ্চার । এটি মানুষকে নেশাগ্রস্ত করে তুলেছে । নানা ধরনের অনুষ্ঠানের আকর্ষণে বহু মানুষ নিত্যকর্মে বিঘ্ন ঘটে । এর আকর্ষণে শিক্ষার্থী ভুলে যায় পঠন পাঠনের কথা । মানুষ ভুলতে বসেছে সামাজিক আদান প্রদানের প্রয়োজনীয়তা । এর কোনো কোনো অনুষ্ঠানে থাকে নৈতিক অধঃপতনের বীজ । বর্তমান সমাজে কিশোর অপরাধীর সংখ্যা বৃদ্ধির জন্য অনেকেই দূরদর্শনকে দায়ী মনে করেন । তাই বলা যায় দূরদর্শন মানব জীবনে যতই আনন্দের আয়োজন করে থাক , তার কুপ্রভাব কোনো অংশে কম নয় ।
৮.৪ প্রদত্ত সূত্র ও তথ্য অবলম্বনে ১ টি প্রবন্ধ রচনা করো :
নারায়ণ গঙ্গোপাধ্যায়
জন্ম : ৪ ফেব্রুয়ারি , ১৯১৮ , দিনাজপুর
পিতা : প্রথমনাথ গঙ্গোপাধ্যায়
শিক্ষাজীবন : দিনাজপুর জেলা স্কুল , ফরিদপুর রাজেন্দ্র কলেজ , বরিশাল ব্রজমোহন কলেজ থেকে বি.এ. পাশ ( ১৯৩৮ ) , কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম.এ. ( বাংলা ) এবং ডি.ফিল . ( ১৯৬০ ) ।
কর্মজীবন : জলপাইগুড়ি কলেজ , সিটি কলেজ ( কলকাতা ) এবং কলিকাতা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা ।
সাহিত্য কীর্তি : ' উপনিবেশ ’ , ‘ শিলালিপি ' , ‘ পদসঞ্চার ' , ' লালমাটি ' , ' চারমূর্তি , ‘ পটলডাঙার টেনিদা ' , ' সুনন্দর জার্নাল ' প্রভৃতি ।
মৃত্যু : ৬ নভেম্বর , ১৯৭০ , কলকাতা ।
____________________
১। সঠিক বিকল্পটি নির্বাচন করো । ১ X ১৮ = ১৮
১.১ ভারতীয় ফুটবল ইতিহাসে চিরস্মরণীয় ব্যক্তিত্ব— ( ক ) নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী ( খ ) পঙ্কজ রায় ( গ ) মিহির সেন ( ঘ ) দিব্যেন্দু বড়ুয়া ।
১.২ “ চারিদিকে পেয়ারা ও নোনার গাছ " - ( ক ) গোধূলিমদির মেয়েটির মতো ( খ ) মচকাফুলের পাপড়ির মতো ( গ ) ভোরের রৌদ্রের মতো ( ঘ ) টিয়ার পালকের মতো ।
১.৩ বাংলায় প্রথম ধ্রুপদ রচনা করেন — ( ক ) রামশঙ্কর ভট্টাচার্য ( খ ) বিষ্ণুপদ চক্রবর্তী ( গ ) যদুভট্ট ( ঘ ) জ্ঞানেন্দ্রপ্রসাদ গোস্বামী ।
১.৪ রজনীকান্ত ‘ রিজিয়া ’ নাটকের কোন্ চরিত্রের সংলাপ বলেছেন ? — ( ক ) ব্যক্তিয়ার ( খ ) মহম্মদ ( গ ) সাজাহান ( ঘ ) মিরজুমলা ।
অথবা , “ তুলসী লাহিড়ির ' পথিক ' নাটক থেকে বলি - ( ফিল্মি ঢঙে ) ' আমি তো চললাম .. ” - বক্তা কে ? — ( ক ) বৌদি ( খ ) শম্ভু ( গ ) অমর ( ঘ ) সার্জেন্ট ।
১.৫ ' দারুণ ' শব্দের আদি অর্থ — ( ক ) অত্যন্ত ( খ ) নির্মম ( গ ) কাষ্ঠনির্মিত ( ঘ ) সুন্দর ।
১.৬ “ সে কুয়োর দিকে এগুলে হঠাৎ একটা প্রশ্ন জাগল ওর মনে । '- প্রশ্নটি কী ? — ( ক ) গড়িয়ে পড়া পাথর থামানো সম্ভব কিনা ( খ ) নিরস্ত্র ভারতীদের উপর করা গুলি ( গ ) মর্দানা কোথায় জল পাবে ( ঘ ) মর্দানা কোথা থেকে এসেছে ।
অথবা , পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতাটি বাংলায় অনুবাদ করেছেন — ( ক ) অনিন্দ্য সৌরভ ( খ ) মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় ( গ ) শঙ্খ ঘোষ ( ঘ ) উৎপলকুমার বসু ।
১.৭ " মেঘমদির মহুয়ার দেশ ” আছে— ( ক ) খুব , খুব কাছে ( খ ) অনেক , অনেক দূরে ( গ ) নিবিড় অরণ্যে ( ঘ ) প্রান্তরের শেষে ।
১.৮ মেজ আর ছোটোর জন্য বারোমাস কোন্ চাল রান্না হয় ? — ( ক ) কনকপানি ( খ ) পদ্মজালি ( গ ) রামশাল ( ঘ ) ঝিঙেশাল
১.৯ টুনুর মা নিখিলকে কী অনুরোধ জানিয়েছিল ? — ( ক ) একবেলার খাবার বিলিয়ে দিতে ( খ ) মাইনের অর্থ দান করতে ( গ ) আর্থিক সাহায্য করতে ( ঘ ) মৃত্যুঞ্জয়ের খেয়াল রাখতে ।
১.১০ যে অব্যয় শব্দের শুরুতে বসে তার অর্থ পরিবর্তন করে তাকে বলা হয়— ( ক ) বিভক্তি ( খ ) উপসর্গ ( গ ) প্রত্যয় ( ঘ ) অনুসর্গ ।
১.১১ অবনীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত ছবি — ( ক ) টুয়েলভ ইংক স্কেচেস ( খ ) হলকর্ষণ ( গ ) শ্বেত অভিসারিকা ( ঘ ) উন্ডস ।
১.১২ “ হেড পণ্ডিত ইস্কুলে আমাকে প্রমোশন দেননি । ” - কারণ — ( ক ) সংস্কৃতে বারো পেয়েছিলাম ( খ ) সংস্কৃতে ফেল করেছিলাম ( গ ) সংস্কৃতে দশ পেয়েছিলাম ( ঘ ) সংস্কৃতে তেরো পেয়েছিলাম ।
অথবা , “ তাও আর বছর কয়েক পরে মানাবে না আমাকে " - কোন চরিত্রের ভূমিকায় মানাবো না ? —( ক ) ঔরঙ্গজীব ( খ ) দিলদার ( গ ) সাজাহান ( ঘ ) মোরাদ ।
১.১৩ কাল্পনিক যুদ্ধের মৃত্যুকে নাট্যকার বলেছেন — ( ক ) ইসথেটিক মরা ( খ ) অস্বাভাবিক মরা ( গ ) খুব রোমান্টিক ( ঘ ) অদ্ভুত মরা ।
অথবা , “ সেই টাকায় তিনি নিজেই আজকে মদ গিলে কোথায় পড়ে আছেন ।" তিনি হলেন — ( ক ) রজনীকান্ত চাটুজ্জে ( খ ) রামব্রীজ ( গ ) কালীনাথ সেন ( ঘ ) রজনীকান্তের বন্ধু ।
১.১৪ " জানিলাম এ জগৎ "— ( ক ) মিথ্যা নয় ( খ ) নিদ্রা নয় ( গ ) স্বপ্ন নয় ( ঘ ) কঠিন নয় ।
১.১৫ চাষাভুষো মানুষ চায়ের দোকানে আড্ডা দিতে - দিতে প্রতীক্ষা করছিল — ( ক ) গরম চায়ের ( খ ) রোদ ঝলমল একটা দিনের ( গ ) নীল উর্দিপরা চৌকিদারের ( ঘ ) শহরে যাওয়ার বাসের ।
১.১৬ “ তাই বলি , গাছ তুলে আনো ” —কবি গাছ বসাতে চান — ( ক ) পথের ধারে ( খ ) বাড়ির ছাদে ( গ ) বাগানে ( ঘ ) টবে ।
১.১৭ “ এ গল্প গ্রামে সবাই শুনেছে " - গল্পটা হলো — ( ক ) বাসিনীর মনিব বাড়িতে হেলাঢেলা ভাত ( ঘ ) বাসিনীর মনিব খুব ভালো লোক ( গ ) বাসিনীর মনিব সতীশবাবুর আত্মীয় ( ঘ ) বাসিনীর মনিব বাড়িতে লোকের মেলা ।
১.১৮ “ যথেষ্ট রিলিফ ওয়ার্ক ” না হওয়ার কারণ — ( ক ) টাকার অভাব ( খ ) লোকের অভাব ( গ ) সদিচ্ছার অভাব ( ঘ ) পরিকল্পনার অভাব ।
২। অনধিক ২০ টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও ( বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় ) : ১ X ১২ = ১২
২.১ “ সেটাই সবাইকে অবাক করেছিল । ” - সবাই অবাক হয়েছিল কেন ?
২.২ স্যার উইলিয়াম জোনস সংস্কৃত ভাষার সঙ্গে যে সব প্রচুর মিল খুঁজে পেয়েছিলেন , তার মধ্যে দুটি ভাষার নাম লেখো ।
২.৩ “ এমনি এলাম — একেবারে এমনি নয় ... ” - কে , কোথায় এসেছিলেন ?
অথবা , “ দিলুম তোকে বকশিশ দিলুম , ” - কে , কাকে বকশিশ দিলেন ?
২.৪ “ বহুদিন শহরেই আছি ” - শহরে থেকে বক্তা কী উপলদ্ধি করেছেন ?
২.৫ ক্রন্দনরতা জননীর পাশে থাকতে না পারলে কবির কী মনে হবে ?
২.৬ “ তারা থাকল কোন বাসায় ? " - কাদের কথা বলা হয়েছে ?
অথবা , “ পাঞ্জা সাহেবের লোকজন খবরটা পেয়ে সবাই উত্তেজিত । ” - খবরটি কী ?
২.৭ মুখের মান্য বাংলায় স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনির সংখ্যা কত ?
২.৮ “ তাহলে উচ্ছবের বুকে শত হাতির বল থাকত আজ । ” - কী হলে এমন হত ?
২.৯ “ তারপর একদিন , বুঝলে চাকরিটা ছেড়ে দিলাম । ” - বক্তা চাকরি ছেড়ে দিয়েছিলেন কেন ?
অথবা , “ তমে ঘোড়া নেইকরি চঞ্চল খবর নেই আসিবি ” — এই নির্দেশ কে , কাকে দিয়েছিল বলে ‘ বিভাব ’ নাটকে উল্লেখ করা হয়েছে ?
২.১০ ঐতিহাসিক শব্দার্থতত্ত্বের আলোচ্য বিষয় কী ?
২.১১ “ নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে সে নামল ” - ‘ সে ’ নদীতে কেন নামল ?
২.১২ “ আমৃত্যুর দুঃখের তপস্যা এ জীবন ” - কবি জীবনকে ‘ দুঃখের তপস্যা মনে করেছেন কেন ?
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন