Class XII Bengali Question Paper 2018
উচ্চমাধ্যমিক প্রশ্নপত্র -২০১৮ সময় – ৩ ঘণ্টা ১৫ মিনিট পূর্ণমান – ৮০ বিভাগ – ক ( পূর্ণমান – ৫০ ) ১ । অনধিক ১৫০ শব্দে যে - কোনো ১ টি প্রশ্নের উত্তর দাও : ৫ X ১ = ৫ ১.১ দিন দিন কেমন যেন হয়ে যেতে লাগল মৃত্যুঞ্জয় । ” – মৃত্যুঞ্জয় কেমন হয়ে যেতে লাগল ? তার এমন হয়ে যাওয়ার কারণ কী ? ৩ + ২ ১.২ “ এ সংসারে সব কিছুই চলে বড়ো পিসিমার নিয়মে । " - বড়ো পিসিমা কে ? গল্পে তার চরিত্রের কী পরিচয় পাওয়া যায় ? ১ + ৪ ২ । অনধিক ১৫০ শব্দে যেকোনো ১ টি প্রশ্নের উত্তর দাও : ৫ X ১ = ৫ ২.১ ‘ শিকার ’ কবিতায় ভোরের পরিবেশ যেভাবে চিত্রিত হয়েছে , তা নিজের ভাষায় লেখো । সেই পরিবেশ কোন ঘটনায় করুণ হয়ে উঠল ? ৩ + ২ ২.২ “ আমি তা পারি না । ” - কবি কী পারেন না ? “ যা পারি কেবল ” - কবি কী পারেন ? ৩ + ২ ৩ । অনধিক ১৫০ শব্দে যেকোনো ১ টি প্রশ্নের উত্তর দাও : ৫ X ১ = ৫ ৩.১ “ বিভাব ' কথাটির সাধারণ অর্থ কী ? “ বিভাব নাটকটির নামকরণ কতখানি তা ৎ পর্যপূর্ণ , আলোচনা করো । ১ + ৪ ৩.২ “ আমি রোজ লুকিয়...