Bengali Mock Test - 1

একাদশ শ্রেণি অনুশীলন প্রশ্নপত্র - ১


সময় : ৩ ঘন্টা ১৫ মিনিট

 পূর্ণমান : ৮০

১ । সঠিক উত্তরটি নির্বাচন করো :     X ১৮ = ১৮
১.১তারা একবাক্যে শিখা নেড়ে বললে”- এখানে তারা হল –(ক) তত্ত্বজ্ঞানীরা (খ) ভূতের নায়েবরা (গ) দেশের সমস্ত শিরোমণি-চূড়ামণিরা (ঘ) অর্বাচীনেরা।
১.২ সখি শ্যাম না এলো।”– কার সম্পর্কে একথা বলা হয়েছে? –(ক) হাঙ্গর (খ) তিমি (গ) বনিটো (ঘ) আড়কাটী।
১.৩ তেলেনাপোতা আবিষ্কার’- এর জন্য উল্লিখিত মাসটি হল –(ক) আষাঢ় (খ) শ্রাবণ (গ) ভাদ্র (ঘ) অগ্রহায়ণ।
১.৪ তেলেনাপোতা যেতে হলে বাসে কতক্ষণ যেতে হবে? –(ক) তিন ঘণ্টা (খ) চার ঘণ্টা (গ) পাঁচ ঘণ্টা (ঘ) দু-ঘণ্টা।
১.৫ সৌখীদের বাড়ির বাইরে কোন্ ফলের গাছ ছিল? –(ক) জামের (খ) জামরুলের (গ) আমের (ঘ) নোনা-আতার।
১.৬নতুন কম্বল মুড়ি দিয়ে শুয়েও বুড়ির ঘুম আসতে চায় না”- কারণ –(ক) সৌখীর মায়ের অনেক দুশ্চিন্তা (খ) নতুন কম্বলে আরাম কম (গ) সৌখীকে কাল সকালে কী খেতে দেবে সেই ভাবনা (ঘ) সৌখীর মা মনে করে কম্বলটা চুরি করে আনা।
১.৭ কোন্ মুসলিম শাসক ইরান জয় করেন? –(ক) বাবর (খ) মহম্মদ বিন-তুঘলক (গ) সিকন্দর শা (ঘ) আলাউদ্দিন খলজি।
১.৮ গালিলিয়ে নিজের আবিষ্কার ও মতবাদলিখলেন –(ক) জার্মান ভাষায় (খ) ইতালীয় ভাষায় (গ) ফরাসি ভাষায় (ঘ) ইংরেজি ভাষায়।
১.৯ চণ্ডালের পদধূলি ব্রাহ্মণের ভালে”– ‘চণ্ডালবলা হয়েছে –(ক) কর্ণকে (খ) লক্ষ্মণকে (গ) নীলধ্বজকে (ঘ) অর্জুনকে ।
১.১০ পড়শি যদি লালনকে ছুঁয়ে যেতেন, তাহলে –(ক) যম-যাতনা চলে যেত (খ) লালনের অর্থকষ্ট থাকত না (গ) অনেককিছু পাওয়া যেত (ঘ) আল্লাহ বা ভগবান লাভ করতেন।
১.১১ দ্বীপান্তরের বন্দিনী কোন্ কাব্যের অন্তর্গত? –(ক) দোলনচাঁপা (খ) ফণি-মনসা (গ) ঘুম নেই (ঘ) অগ্নিবীণা।
১.১২আমাদের শুকনো ভাতে” –(ক) মাছ-মাংসের ব্যবস্থা হোক (খ) লবণের ব্যবস্থা হোক (গ) ঠান্ডা জলের ব্যবস্থা হোক (ঘ) তরকারির ব্যবস্থা হোক।
১.১৩বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়োগল্পটি স্প্যানিশ ভাষা থেকে কে প্রথম অনুবাদ করেন? –(ক) শঙ্খ ঘোষ (খ) মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় (গ) অমিতাভ দত্ত (ঘ) অনিন্দ্য সৌরভ।
১.১৪  ‘Animism’ বলতে কী বোঝো? -(ক) পশুত্বে দেবত্ব আরোপ (খ) সর্বপ্রাণবাদ (গ) রূপকথা (ঘ) নীতিকথা।
১.১৫ প্রবাদকথাটির অর্থ –(ক) কথা বলা (খ) লোকবিশ্বাস (গ) বিভ্রান্তিমূলক কথা (ঘ) বিতর্কমূলক কথা ।
১.১৬ পদাতিককাব্যটির স্রষ্টা –(ক) বুদ্ধদেব বসু (খ) জীবনানন্দ দাশ (গ) বিষ্ণু দে (ঘ) সুভাষ মুখোপাধ্যায় ।
১.১৭ চর্যাপদের প্রায় সবকটি গানেই নির্দিষ্ট আছে –(ক) শীর্ষনাম (খ) রাগরাগিণী (গ) কবির নাম (ঘ) ছদ্মনাম ।
১.১৮ লু’>‘নুরূপে উচ্চারিত হতে দেখা যায় –(ক) বঙ্গালিতে (খ) কামরূপীতে (গ) বরেন্দ্ৰীতে (ঘ) রাঢ়িতে ।
 

২ । অনধিক ২০টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও :     X ১২ = ১২
২.১ এ পাষণ্ড পার্থ তব পুরে”– পার্থকে পাষণ্ড পার্থবলার কারণ কী?
২.২ আমার যম-যাতনা যেত দুরে”- ‘যম-যাতনাশব্দবন্ধটির তা
পর্য লেখ। 

২.৩ গালিলিও বাঁধা মাইনের চেয়ে বক্তৃতা করে রোজগার করা পছন্দ করতেন কেন?
অথবা, ‘কী একটা ভেসে উঠল।’ – কোথায়, কী ভেসে উঠল?
২.৪ খেতে বসে রাগ চড়ে যায়’– রাগ চড়ে যাওয়ার কারণ কী?
২.৫ লেখকের কথানুসারে তেলেনাপোতায় আসা তিন বন্ধু সকালে জেগে উঠে কী দেখবেন?
২.৬ বন্দী সত্য ভানিছে ধান”– কথাটির অর্থ কী?
২.৭ সৌখী এ প্রশ্ন কানে তুলতে চায় না”– এখানে কোন্ প্রশ্নের কথা বলা হয়েছে?
২.৮ দ্বীপান্তরের আন্দামান কথাটি কোন্ অর্থে প্রযোজ্য হয়েছে তা লেখ।
২.৯ আরশিনগরশব্দটির তা
পর্য কী?
২.১০ সমাজভাষা(Sociolect) কী?
২.১১ পৃথিবীর প্রাচীনতম লিপির দাবিদার কে?
অথবা, ‘Paget-Gorman’ কী?
২.১২ বঙ্গালি উপভাষার একটি ধ্বনিগত বৈশিষ্ট্য লেখ।


৩ । অনধিক ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও :     X ১ = ৫
৩.১ না মাসিমা আর পালাব না।”- বক্তা কে? এই উক্তির মধ্য দিয়ে বক্তার চরিত্র বর্ণনা কর। ১ + ৪
৩.২ ডাকাতের মাগল্প অবলম্বনে দারোগাবাবুর চরিত্রটি আলোচনা কর । ৫


8
অনধিক ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও :     X ১ = ৫
৪.১ হে ভারতের শ্রমজীবী”- বক্তা কে? ভারতের শ্রমজীবীদের সম্বন্ধে বক্তার অভিমত ব্যক্ত কর। ১ + ৪
৪.২ দুঃখে-কষ্টে গালিলিওর জীবনের শেষ ৯ ব
সর কাটল।”- এই জীবনের বর্ণনা দাও। ৫


৫ । অনধিক ১৫০ শব্দে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও :     X ২ = ১০
৫.১ হস্ত-পদ-স্কন্ধ-মাথা নাই রে।”– মন্তব্যটির তা
পর্য বিশ্লেষণ কর। ৫
৫.২হায় শৌখিন পূজারী বৃথাই / দেবীর শঙ্খে দিতেছ ফুঁ।”- কবি কাকে শৌখিন পূজারীবলেছেন? দেবীর শঙ্খে ফুঁ দেওয়াকে বৃথা বলার কারণ কী? ১ + ৪
৫.৩ সব দিন হয় না বাজার;”– এখানে কোন্ বাজারের কথা বলা হয়েছে? সব দিন বাজার না হওয়ার কারণ কী?১ + ৪
৫.৪ ভীরুতার সাধনা কী মানে বলবাহু?”- উক্তিটির আলোকে বক্তার মনোভাবের পরিচয় দাও । ৫


৬ । অনধিক ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও :     X ১ = ৫
৬.১জ্ঞান কোথায় গেল?/ সে যেখানে গেছে, সেটা ধোঁকা।”- জ্ঞান হারিয়ে যাওয়ার কারণ কী? তাকে ধোঁকা বলা কতখানি যুক্তিসংগত বলে মনে কর। ২+৩
৬.২ দেবদূতকে দেখার পর থেকে পাদ্রে গোনসাগার কার্যকলাপের বর্ণনা দাও। ৫


৭ । অনধিক ১৫০ শব্দে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও :     X ২ = ১০
৭.১ গুরুনাটক অবলম্বনে আচার্য চরিত্র বিশ্লেষণ কর। ৫
৭.২ গুরুনাটকের নামকরণ কতটা সার্থক আলোচনা কর । ৫
৭.৩ অচলায়তনের দরজা অবারিত হল কীভাবে? ছাত্রদের মধ্যে এর কী প্রতিক্রিয়া দেখা গেল? ২+৩


| অনধিক ১৫০ শব্দে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও :     X ২ = ১০
৮.১ প্রবাদ ও প্রবচন বলতে কী বোঝো? অন্তত চারটি বাংলা প্রবাদের উদাহরণ দাও। ২+৩
৮.২ ভারতীয় জনপ্রবাহের নৃতাত্ত্বিক পর্যায় সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর । ৫
৮.৩ শ্রীকৃষ্ণকীর্তনকাব্যের রচয়িতা কে ? এই কাব্যে কয়টি চরিত্র ? বাংলা সাহিত্যে কাব্যটির গুরুত্ব লেখ। ১+১+৩
৮.৪ কবি জীবনানন্দের কাব্যপ্রতিভা আলোচনা কর । ৫


৯ । অনধিক ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও :     X ১ = ৫
৯.১ আধুনিক বাংলা ভাষার লক্ষণ ও বৈশিষ্ট্য সম্বন্ধে যা জান লেখ । ৫
৯.২ গ্রিক ও ইতালীয় ভাষা শাখার সংক্ষিপ্ত পরিচয় দাও । ৫
৯.৩ মান্যভাষা বলতে কী বোঝ? কোন্ উপভাষা নিয়ে এবং কেন মান্য চলিত ভাষা তৈরি হয়েছে ? ২+৩



প্রশ্নপত্র ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

ব্লগে একাদশ শ্রেণীর বাংলা পাঠ্যসূচির বিস্তারিত আলোচনা করা হয়েছে দেখতে এখানে ক্লিককরুন


ধন্যবাদ।।

 


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Class XI Bengali Question Paper 2017

Bengali Syllabus

Class XI Bengali Question Paper - 2016