Bengali Mock Test - 2
একাদশ শ্রেণি অনুশীলন প্রশ্নপত্র - ২ সময় : ৩ ঘন্টা ১৫ মিনিট পূর্ণমান : ৮০ ১ । সঠিক উত্তরটি নির্বাচন করো : ১ X ১৮ = ১৮ ১.১ “ ভুতের নায়েব চোখ পাকিয়ে বলে, চুপ এখনো ঘানি অচল হয়নি”- কারণ –(ক) দেশের লোক ঘানি ঠেলা থেকে ছুটি চায় (খ) দেশের লোক ঘানি ঠেলার কাজে ইস্তফা দিতে চায় (গ) অর্বাচীনেরা ভূত তাড়াতে উদ্যত হয় (ঘ) অর্বাচিনেরা ঘানি অচল হয়ে গেছে বলে প্রচার করে। ১.২ অভূতের পেয়াদা ঘোরে –(ক) খিড়কির আনাচে-কানাচে (খ) সদরের রাস্তাঘাটে (গ) শ্মশানের রাস্তাঘাটে (ঘ) জেলখানার আনাচে কানাচে। ১.৩ মহানগরী থেকে তেলেনাপোতার দূরত্ব কত –(ক) মাত্র দশ মাইল (খ) মাত্র কুড়ি মাইল (গ) মাত্র ত্রিশ মাইল (ঘ) মাত্র পঁচিশ মাইল। ১.৪ কাছারির ঘড়িতে কটা বাজে ? –(ক) রাত তিনটে (খ) রাত দুটো (গ) রাত একটা (ঘ) রাত চারটে। ১.৫ দোকানদার নগদ কত দামে সৌখীর মায়ের কাছ থেকে পেশকারের ঘটি কিনেছে? –(ক) নগদ দশ আনায় (খ) নগদ ষোল আনায় (গ) নগদ চোদ্দ আনায় (ঘ) নগদ বারো আনায়। ১.৬ “ কিন্তু সকল দুঃখের একটা পার আছে ”- কোন দুঃখের কথা বলা হয়েছে? –(ক) সুয়েজখাল না পেরোনোর দুঃখ (খ) হাঙর মাছটির টোপ না গেলার দুঃখ (গ) ...