Bengali Mock Test - 2
একাদশ শ্রেণি অনুশীলন প্রশ্নপত্র - ২
সময় : ৩ ঘন্টা ১৫ মিনিট
পূর্ণমান : ৮০
১ । সঠিক উত্তরটি নির্বাচন করো : ১ X ১৮ = ১৮
১.১ “ ভুতের নায়েব চোখ পাকিয়ে বলে, চুপ এখনো ঘানি অচল হয়নি”- কারণ –(ক) দেশের লোক ঘানি ঠেলা থেকে ছুটি চায় (খ) দেশের লোক ঘানি ঠেলার কাজে ইস্তফা দিতে চায় (গ) অর্বাচীনেরা ভূত তাড়াতে উদ্যত হয় (ঘ) অর্বাচিনেরা ঘানি অচল হয়ে গেছে বলে প্রচার করে।
১.২ অভূতের পেয়াদা ঘোরে –(ক) খিড়কির আনাচে-কানাচে (খ) সদরের রাস্তাঘাটে (গ) শ্মশানের রাস্তাঘাটে (ঘ) জেলখানার আনাচে কানাচে।
১.৩ মহানগরী থেকে তেলেনাপোতার দূরত্ব কত –(ক) মাত্র দশ মাইল (খ) মাত্র কুড়ি মাইল (গ) মাত্র ত্রিশ মাইল (ঘ) মাত্র পঁচিশ মাইল।
১.৪ কাছারির ঘড়িতে কটা বাজে ? –(ক) রাত তিনটে (খ) রাত দুটো (গ) রাত একটা (ঘ) রাত চারটে।
১.৫ দোকানদার নগদ কত দামে সৌখীর মায়ের কাছ থেকে পেশকারের ঘটি কিনেছে? –(ক) নগদ দশ আনায় (খ) নগদ ষোল আনায় (গ) নগদ চোদ্দ আনায় (ঘ) নগদ বারো আনায়।
১.৬ “ কিন্তু সকল দুঃখের একটা পার আছে ”- কোন দুঃখের কথা বলা হয়েছে? –(ক) সুয়েজখাল না পেরোনোর দুঃখ (খ) হাঙর মাছটির টোপ না গেলার দুঃখ (গ) প্লেগ এর হাত থেকে রক্ষা না পাওয়ার দুঃখ (ঘ) হাঙ্গরকে দেখতে না পাওয়ার দুঃখ।
১.৭ “ স্বর্গে ইঁদুর বাহন প্লেগ পাছে ওঠে”- স্বর্গ কী? –(ক) ভারতবর্ষ (খ) মিশর (গ) ইউরোপ (ঘ) মিশরের জাহাজ।
১.৮ কোথায় কবে থেকে শুরু হলো গালিলিওর প্রকৃত বিজ্ঞানীর জীবন –(ক) ১৮৫১তে পিসা বিশ্ববিদ্যালয় থেকে (খ) ১৫৯২ সালে পড়ুয়া বিশ্ববিদ্যালয় থেকে (গ) ১৫৮১ সালে তসকানী থেকে (ঘ) ১৮৬৪ সালে ফ্লোরেন্স থেকে।
১.৯ ‘ বীরঙ্গনা কাব্য ’-এ কোন বিদেশী কবি ও কাব্যর ছায়া আছে? –(ক) দান্তের ডিভাইন কমেডি (খ) ওভিদের হিরোইডস (গ) শেক্সপিয়ারের ওথেলো (ঘ) হোমারের ইলিয়ড।
১.১০ “ সে আর লালন একখানে রয় ”- একখানে কথাটির অর্থ –(ক) এক গ্রামে (খ) এক পাড়ায় (গ) এক মন্দিরে (ঘ) এক দেহে।
১.১১ ‘ মুক্ত ভারতী ’ বলতে কবি বুঝিয়েছেন –(ক) স্বাধীন ভারত (খ) স্বাধীন বাণী (গ) স্বাধীন মানুষ (ঘ) স্বাধীনতা।
১.১২ “ কি হবে দুঃখ করে ”- এই প্রশ্ন ইঙ্গিত দেয় –(ক) বিত্তশালীতার (খ) অসহায়তার (গ) আধ্যাত্মচেতনার (ঘ) সিদ্ধান্তহীনতায়।
১.১৩ ‘ শিক্ষার সার্কাস ’ কবিতার অনুবাদক কে? –(ক) উৎপলকুমার বসু (খ) শক্তি চট্টোপাধ্যায় (গ) সুনীল গঙ্গোপাধ্যায় (ঘ) মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়।
১.১৪ পাদ্রী গোনসাগা বুড়োর ব্যাপারে জানতে চিঠি লিখবেন বলে মনস্থির করেছিলেন –(ক) পোপকে (খ) আর্চবিশপকে (গ) বিশপকে (ঘ) মোহান্তকে।
১.১৫ চর্যাপদ এর প্রকৃত নাম –(ক) আশ্চর্যচর্যাচয় (খ) চর্যাগীতিকোষ (গ) চর্যাচর্যবিনিশ্চয় (ঘ) চর্যাগীতিমালা।
১.১৬ কোন পত্রিকাকে কেন্দ্র করে চলিত ভাষা সাহিত্যের অঙ্গনে স্থান করে নেয়? –(ক) সমাচার দর্পণ (খ) তত্ত্ববোধিনী (গ) বঙ্গদর্শন (ঘ) সবুজপত্র।
১.১৭ মধ্য ভারতীয় আর্যভাষার (NIA) দৃষ্টান্ত হলো –(ক) শ্রীকৃষ্ণকীর্তন (খ) চর্যাপদ (গ) মনসামঙ্গল (ঘ) গ্রন্থ-সাহিব।
১.১৮ ভারতের প্রাচীনতম ভাষা গোষ্ঠী হল –(ক) দ্রাবিড় (খ) ইন্দো-ইউরোপীয় (গ) অস্ট্রিক (ঘ) ভোট-চিনীয়।
১.১৯ টাংগাইল অঞ্চলের ধাঁধাকে বলা হয় –(ক) পেহেলি (খ) হেঁয়ালি (গ) পই (ঘ) শিলোক/ ঠল্লুক।
২ । অনধিক ২০টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও : ১ X ১২ = ১২
২.১ ‘ এ বিষম জ্বালা ’- জ্বালা বিষম কী জন্য?
২.২ ‘ তবু লক্ষ যোজন ফাঁক রে ’- যোজন কি? কাদের মধ্যে এই ব্যবধান?
২.৩ ‘ হোমানল হতে বাণীর রক্ষী ’- এখানে কোন হোমানলের কথা বলা হয়েছে?
অথবা, ‘ যন্ত্রী যেখানে সান্ত্রী বসায়ে বীণার তন্ত্রী কাটিছে হায় ’- এখানে ‘ যন্ত্রী ’ ও ‘ সান্ত্রী ’ বলতে কী বোঝানো হয়েছে?
২.৪ মাঝে মাঝে কথকদের দিন চলে না কেন?
২.৫ ‘ বরং যেন সে এক সার্কাসের জন্তু ’- কাকে, কেন এরূপ তুলনা করা হয়েছে?
২.৬ ঘরের অধিষ্ঠাত্রী আত্মা কথকের প্রতি ক্ষুব্ধ কিভাবে বোঝা যাবে?
২.৭ ‘ ডাকাতের মায়ের ঘুম কি পাতলা না হলে চলে! ’- ঘুম পাতলা হওয়ার দরকার কেন?
২.৮ ‘ এটি রাজনৈতিক মীমাংসা ’- কোনটি?
২.৯ ‘ ফলে ইতালি দেশ পিছিয়ে পড়ল ’- ইতালি দেশ পিছিয়ে পড়ার কারণ কী?
২.১০ ‘ সেই গ্রিক দার্শনিকের কথা সকলেই মাথা পেতে নেয় নির্বিচারে ’- সেই দার্শনিকের নাম কী?
২.১১ ইনকা কী?
২.১২ প্রত্ন-অস্ত্রাল দের ভাষা কী ছিল?
২.১৩ সুকুমার সেনের মতে কোন লিপি থেকে বাংলা লিপি এসেছে?
৩ । অনধিক ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ৫ X ১ = ৫
৩.১ তেলেনাপোতা আবিষ্কার গল্পটির নামকরণ কতটা সার্থক আলোচনা করো। ৫
৩.২ ‘ আর থাকতে পারল না সৌখী ’- সৌখী কে? সে থাকতে পারল না কেন? ১+৪
8 । অনধিক ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ৫ X ১ = ৫
৪.১ ‘ এ সুয়েজ খাল খাত স্থাপত্যের এক অদ্ভুত নিদর্শন ’- অদ্ভুত নিদর্শন এর পরিচয় দাও। এই খালে জাহাজ চলাচলের সংক্ষিপ্ত বর্ণনা দাও। ৩+২
৪.২ ‘ তারা গোপনে অভিযোগ করলেন ’- এখানে ‘ তারা ’ বলতে কাদের কথা বলা হয়েছে? গালিলিওর বিরুদ্ধে তাদের অভিযোগ কি ছিল এবং এর ফলে গালিলিওর পরিণতি কি হয়েছিল? ১+২+২
৫। অনধিক ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ৫ X ১ = ৫
৫.১ ‘ ভীরুতার সাধনা কি মানে মহাবাহু ’- উক্তিটির আলোকে বক্তার মনোভাবের পরিচয় দাও। ৫
৫.২ দ্বীপান্তরের বন্দিনী কে? তার বন্দি জীবনের রূপ কিভাবে এই কবিতায় ফুটে উঠেছে? ১+৪
৫.৩ ‘ তবু লক্ষ যোজন ফাঁক রে ’- কার সঙ্গে এই ব্যবধান? একত্র থেকেও এই ব্যবধানের তাৎপর্য কী? ১+৪
৫.৪ ‘ সে অনেক পরের কথা ’- কোন কথা? উক্তিটির মর্মার্থ লেখ? ১+৪
৬ । অনধিক ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ৫ X ১ = ৫
৬.১ ‘ যদি সব শ্রেণী শেষ হয়ে যায় আমি তবু পরে শ্রেণীতে যাব ’- পংক্তি দুটির ব্যঞ্জনার্থ ব্যাখ্যা করো। ৫
৬.২ দেবদূত কে দেখার পর থেকে পাত্রে গোনসাগার কার্যকলাপের বর্ণনা দাও। ৫
৭ । অনধিক ১৫০ শব্দে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : ৫ X ২ = ১০
৭.১ ‘ উনি গেলে তোমাদের অচলায়তনের পাথরগুলো শুদ্ধ নাচতে আরম্ভ করবে পুথিগুলোর মধ্যে থেকে বাঁশি বাজাবে ’- কে কাকে একথা বলেছিল? উনি কে? তিনি গেলে কেন অচলায়তনের এইরূপ পরিস্থিতি হবে তা বর্ণনা করো। ১+১+৩
৭.২ ‘ তিনশো পঁয়তাল্লিশ বছরের আগল তুমি ঘুচিয়েছো ’- কে কার উদ্দেশ্যে উক্তিটি করেছে? কিভাবে এই আগল ছিন্ন হল ব্যাখ্যা করো। ১+১+৩
৭.৩ ‘ ওই আমাদের দুর্লক্ষণ ’- কার সম্পর্কে বলা হয়েছে? কাদের কাছে, কেন সেটা দুর্লক্ষণ? ১+৪
৮ | অনধিক ১৫০ শব্দে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : ৫ X ২ = ১০
৮.১ মঙ্গলকাব্য কয়টি ও কি কি মঙ্গলকাব্যের বৈশিষ্ট্য আলোচনা করো। ২+৩
৮.২ রচয়িতার নাম সহ বাংলায় লেখা দুটি চৈতন্য জীবনী গ্রন্থের নাম লেখ এদের মধ্যে যেকোনো একটি গ্রন্থ সম্পর্কে আলোচনা করো। ১+৪
৮.৩ বাংলা নাট্য সাহিত্যে মধুসূদন দত্তের অবদান আলোচনা করো।
৮.৪ বাংলা প্রবাদে যে সমাজ বাস্তবতার প্রকাশ ঘটেছে তা উদাহরণসহ আলোচনা করো। ৫
৯ । অনধিক ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ৫ X ১ = ৫
৯.১ ভাষার রূপতত্ত্ব বা আকৃতি অনুযায়ী শ্রেণীবিভাগ করার পদ্ধতিগত সুবিধা কী? এই পদ্ধতিটি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। ২+৩
৯.২ ব্রাহ্মী লিপি থেকে বাংলা লিপি বিবর্তনের বিভিন্ন পর্যায়গুলি সম্বন্ধে সংক্ষেপে আলোচনা কর। ৫
৯.৩ উপভাষা কাকে বলে? উপভাষা কয়টি ও কী কী? যেকোনো একটি উপভাষার অবস্থান ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখ। ১+১+৩
প্রশ্নপত্র ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
ব্লগে একাদশ শ্রেণীর বাংলা পাঠ্যসূচির বিস্তারিত আলোচনা করা
হয়েছে দেখতে এখানে ক্লিককরুন।
ধন্যবাদ।।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন