Class XII Bengali Question Paper 2017
উচ্চমাধ্যমিক প্রশ্নপত্র -২০১৭
সময় – ৩ ঘণ্টা ১৫ মিনিট পূর্ণমান – ৮০
বিভাগ – ক ( পূর্ণমান – ৫০ )
১। অনধিক ১৫০ শব্দে যে - কোনো ১ টি প্রশ্নের উত্তর দাও : ৫ X ১ = ৫
১.১ " যা আর নেই , যা ঝড় - জল মাতলার গর্ভে গেছে তাই খুঁজে খুঁজে উচ্ছব পাগল হয়েছিল " - দুযোগটির বর্ণনা দাও । দুর্যোগটি উচ্ছবকে কীভাবে প্রভাবিত করেছিল ? ৩ + ২
১.২ “ বুড়ির শরীর উজ্জ্বল রোদে তপ্ত বালিতে চিত হয়ে পড়ে রইলো । ” - বুড়ির চেহারা ও পোশাকের পরিচয় দাও । তার তপ্ত বালিতে পড়ে থাকার কারণ কী ? ২ + ৩
২। অনধিক ১৫০ শব্দে যেকোনো ১ টি প্রশ্নের উত্তর দাও : ৫ X ১ = ৫
২.১ “ রূপ- নারানের কুলে / জেগে উঠিলাম ” - কে জেগে উঠলেন ? জেগে ওঠার আসল অর্থ কবিতাটির মধ্যে কীভাবে প্রকাশিত হয়েছে তা বুঝিয়ে দাও । ১ + ৪
২.২ “ আমার ক্লান্তির উপরে ঝরুক মহুয়া- ফুল নামুক মহুয়ার গন্ধ । " – ' আমার ' বলতে কার কথা বলা হয়েছে ? এমন কামনার কারণ কী ? ১ + ৪
৩। অনধিক ১৫০ শব্দে যেকোনো ১ টি প্রশ্নের উত্তর দাও : ৫ X ১ = ৫
৩.১ “ তাদের অভিনয় দেখে আইজেনস্টাইন সাহেব অত্যন্ত উচ্ছসিত হয়ে অনেক কথা লিখেছেন । ” আইজেনস্টাইন সাহেব কে ? তিনি কাদের অভিনয় দেখে উচ্ছসিত হয়েছিলেন ? সেই অভিনয় দেখে তিনি কী লিখেছিলেন ? ১ + ১ + ৩
৩.২ ‘ নানা রঙের দিন ' একাঙ্ক নাটক হিসেবে কতখানি সার্থক আলোচনা করো । ৫
৪। অনধিক ১৫০ শব্দে যেকোনো ১ টি প্রশ্নের উত্তর দাও : ৫ X ১ = ৫
৪.১ “ বইয়ে লেখে রাজার নাম । / রাজারা কী পাথর ঘাড়ে করে আনত ? ” — কারা , কেন পাথর ঘাড়ে করে এনেছিল ? ১+ ৪
৪.২ “ চোখের জলটা তাদের জন্য " - বক্তা কাদের জন্য চোখের জল উৎসর্গ করেছেন ? যে ঘটনায় বক্তার চোখে জল এসেছিল সেই ঘটনাটি সংক্ষেপে লেখো । ১ + ৪
৫। আনধিক ১৫০ শব্দে যেকোনো ১ টি প্রশ্নের উত্তর দাও : ৫ X ১ = ৫
৫.১ " হঠাৎ একদিন ক্ষেপে উঠল কলের কলকাতা । ” - কলকাতার ‘ ক্ষেপে ওঠা ' বলতে কী বোঝানো হয়েছে ? কলকাতার ক্ষেপে ওঠার ফল কী হয়েছিল ? ২ + ৩
৫.২ “ তাতে চেংমানের চোখ কপালে উঠল । ” - “ চেংমান কে ? তার চোখ কপালে ওঠার কারণ কী ? ১ + ৪
৬। অনধিক ১৫০ শব্দে যেকোনো ১ টি প্রশ্নের উত্তর দাও : ৫ X ১ = ৫
৬.১ রূপমূল কাকে বলে ? উদাহরণসহ স্বাধীন ও পরাধীন রূপমূলের পরিচয় দাও । ১ + ২ + ২
৬.২ শব্দার্থ পরিবর্তনের ধারা কটি ভাগে বিভক্ত ও কী কী ? যে - কোনো একটি ভাগ উদাহরণসহ বুঝিয়ে লেখো । ৫
৭। অনধিক ১৫০ শব্দে যেকোনো ২ টি প্রশ্নের উত্তর দাও : ৫ X ২ = ১০
৭.১ বাংলা সংগীতের ধারায় কাজী নজরুল ইসলামের অবদান আলোচনা করো । ৫
৭.২ বাংলা চলচ্চিত্র ধারায় পরিচালক ঋত্বিক ঘটকের অবদান আলোচনা করো । ৫
৭.৩ ‘ পট ' শব্দটির অর্থ কী ? এই শিল্পটি সম্পর্কে আলোচনা করো । ১ + ৪
৭.৪ চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে বিধানচন্দ্র রায়ের অবদান আলোচনা করো । ৫
৮। নিম্নলিখিত যে - কোনো ১ টি বিষয় নির্বাচন করে নির্দেশ অনুসারে কমবেশি ৪০০ শব্দের মধ্যে ১ টি প্রবন্ধ রচনা করে । ১০ X ১ = ১০
৮.১ নিম্নে প্রদত্ত মানস - মানচিত্র অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করো :
দেশপ্রেম ও বর্তমান ভারতবাসী
দেশ কেবল নির্দিষ্ট ভূখণ্ড নয়
বৈচিত্র্য ঐক্য
ভারতের দেশপ্রেমের ঐতিহ্য
স্বাধীনতা আন্দোলন ও দেশপ্রেম
বিশ্বমৈত্রী ও দেশপ্রেম
৮.২ প্রদত্ত অনুচ্ছেদটিকে প্রস্তাবনা বা ভূমিকা স্বরূপ গ্রহণ করে বিষয়ের গভীরে প্রবেশ করে , পরিণতিদানের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ প্রবন্ধ রচনা করো :
বাংলা বইয়ের দুঃখ
বিলাতে অন্তত সামাজিকতার দিক থেকেও লোক বই কেনে । কিন্তু আমাদের দেশে সে বালাই নেই ! ও দেশে বাড়িতে গ্রন্থাগার রাখা একটা আভিজাত্যের পরিচয় । শিক্ষিত সকলেরই বই কেনার অভ্যাস আছে । না কিনলে নিন্দে হয়- হয়ত বা কর্তব্যের ও ত্রুটি ঘটে । আর অস্থাপন্ন লোকেদের তো কথাই নেই । তাদের প্রত্যেকেরই বাড়িতে এক একটা বড় গ্রন্থাগার আছে । কিন্তু দুর্ভাগ্য জাত আমরা । আমাদের শিক্ষিতদের মধ্যেও পুস্তকের প্রচলন নেই ।
৮.৩ প্রতিপক্ষের যুক্তির অসারতা প্রমাণ করে স্বপক্ষে যুক্তিক্রম বিন্যাস করে প্রবন্ধ রচনা করে :
বিতর্কের বিষয় : ‘ বিজ্ঞাপনী প্রচার মানুষকে বোকা বানানোর কৌশল '
মতের পক্ষে : নিজের পছন্দ ও চাহিদা অনুযায়ী পণ্য নির্বাচনের সুযোগ দেয় বিজ্ঞাপন । কিন্তু এখানেই থেকে যায় প্রতারিত হওয়ার আশঙ্কা । বিজ্ঞাপনের জৌলুসে বিভ্রান্ত হয়ে যখন নিম্ন মানের দ্রব্য ক্রয় করা হয় তারপর আক্ষেপ ছাড়া কিছুই করার থাকে না , মানুষ নিজের সামর্থ্যের কথা ভুলে গিয়ে বিজ্ঞাপনের প্রলোভনে পণ্য সংগ্রহ করতে গিয়ে নিজের সর্বনাশ ডেকে আনে । কখনো কখনো রুচিহীন বিজ্ঞাপন বিশেষবাবে অল্পবয়সীদের ক্ষেত্রে মারাত্মক ক্ষতি সাধন করে । মুনাফা লাভের জন্য পণ্য প্রস্তুতকারক বা বিক্রেতা অনেক ক্ষেত্রেই ভুল তথ্য পরিবেশন করেন বিজ্ঞাপনে । পরিণত শিক্ষিত মানুষও এর ফলে অনেক সময় বিভ্রান্ত বোধ করেন । তাই বিজ্ঞাপনী প্রচার নয় পণ্যদ্রব্যর গুণগত মান গুরুত্বপূর্ণ হয়ে ওঠা আবশ্যক।
৮.৪ প্রদত্ত সূত্র ও তথ্য অবলম্বনে ১ টি প্রবন্ধ রচনা করো :
মহাশ্বেতা দেবী
জন্ম : ১৪ জানুয়ারি , ১৯২৬ ঢাকায় ।
পিতা : মণীশ ঘটক ( যুবনাশ্ব )
শিক্ষা : রাজশাহির স্কুলে , শান্তিনিকেতনে ( ১৯৩৬-৩৮ ) , রবীন্দ্রনাথের সান্নিধ্য লাভ , ম্যাট্রিক পাশ ( ১৯৪২ ) পরে এম.এ. ( ইংরেজি ) ।
কর্মজীবন : পদ্মপুকুর ইনস্টিটিউশনে শিক্ষকতা , পোস্ট অ্যান্ড টেলিগ্রাফে আপার ডিভিশন ক্লার্ক । রমেশ মিত্র বালিকা বিদ্যালয়ে এবং জ্যোতিষ রায় কলেজে শিক্ষাকতা ।
সাহিত্য কীর্তি : ‘ ঝাঁসীর রাণী ’ , ‘ অরণ্যের অধিকার ’ , ‘ হাজার চুরাশির মা , ' স্তন্যদায়িনী ' ও অন্যান্য গল্প ।
পুরস্কার : ম্যাগসাইসাই , সাহিত্য একাদেমি , জ্ঞানপীঠ , দেশিকোত্তম , পদ্মশ্রী ইত্যাদি ।
মৃত্যু : ২৮ জুলাই ২০১৬ কলকাতা ।
____________________
১। সঠিক বিকল্পটি নির্বাচন করো । ১ X ১৮ = ১৮
১.১ আপিস যাবার পথে মৃত্যুঞ্জয় প্রথম কী দেখল ? — ( ক ) ফুটপাথে মৃত্যু ( খ ) অনাহারে মৃত্যু ( গ ) বস্তিবাসীর মৃত্যু ( ঘ ) পাগলের মৃত্যু । ১.২ করিম ফরাজি একদা ছিল — ( ক ) পেশাদার কুস্তিগির ( খ ) পেশাদার লাঠিয়াল ( গ ) পেশাদার বন্দুকবাজ ( ঘ ) পেশাদার ডাকাত ।
১.৩ “ চোখ তো সবুজ চায় / দেহ চায় ” — ( ক ) সবুজ পাতা ( ঘ ) সবুজ ঘাস ( গ ) সবুজ বাগান ( ঘ ) সবুজ উঠান ।
১.৪ “ ধোঁয়ার বঙ্কিম নি:শ্বাস ঘুরে ফিরে আসে — ( ক ) নির্জন নিঃসঙ্গতার মতো ( খ ) উজ্জ্বল স্তব্ধতার মতো ( গ ) সমুদ্রের দীর্ঘশ্বাসের মতো ( ঘ ) শীতের দুঃস্বপ্নের মতো ।
১.৫ রজনীকান্তবাবুর মতে অভিনেতা স্টেজ থেকে নামলে — ( ক ) সমাজ শিক্ষক ( খ ) মস্তুবোকা ( গ ) খুবই জ্ঞানী ( ঘ ) অস্পৃশ্য ভাড় ।
অথবা , ' নানা রঙের দিন ' নাটকের শেষ দিকে রঞ্জনীকান্ত কোন ইংরেজি নাটকের সংলাপ উচ্চারণ করেছেন ।- ( ক ) ম্যাকবেথ ( খ ) ওথেলো ( গ ) জুলিয়াস সিজার ( ঘ ) মার্চেন্ট অফ ভেনিস ।
১.৬ “ আর্মাডা ডুবে গেলে কেঁদে ছিলেন ” - ( ক ) ফ্রেডারিক ( খ ) সিজার ( গ ) ফিলিপ ( ঘ ) আলেকজান্ডার।
অথবা , “ মর্দান শুনেই ছুটে গেল- মার্দানা কোথায় ছুটে গেল ?— ( ক ) গুরু নানকের কাছে ( খ ) গড়িয়ে পড়া পাথরের দিকে ( গ ) বলী কান্ধারীর কাছে ( ঘ ) রেললাইনের দিকে ।
১.৭ “ তার নাকি দারুণ বক্স অফিস । ” কীসের ?— ( ক ) প্রেমের নাটকের ( খ ) সামাজিক নাটকের ( গ ) দু:খের নাটকের ( ঘ ) হাসির নাটকের ।
অথবা , “ রাজনীতি বড়ো কূট । ” কথাটা বলেছিলেন ? —( ক ) রজনী ( খ ) মহম্মদ ( গ ) কালীনাথ ( ঘ ) কিং লিয়র ।
১.৮ টপ্পা গান বাংলায় জনপ্রিয় করেছিলেন- ( ক ) রামনিধি গুপ্ত ( খ ) বেগম আখতার ( গ ) নির্মলেন্দু চৌধুরী ( ঘ ) ভুপেন হাজারিকা ।
১.৯ ভারতীয় তথ্যচিত্রে প্রথম তথ্যচিত্রকার কে ? —( ক ) মৃণাল সেন ( খ ) ঋত্বিক ঘটক ( গ ) হীরালাল সেন ( ঘ ) প্রমথেশ বড়ুয়া ।
১.১০ একই পদ পাশাপাশি দুবার বসার প্রক্রিয়াকে বলে — ( ক ) সমাস ( খ ) সন্ধি ( গ ) পদদ্বৈত ( ঘ ) প্রত্যয় ।
১.১১ নিখিল জীবনটা কীভাবে কাটাতে চায় ? — ( ক ) বই পড়ে আর একটা চিন্তাজগৎ গড়ে ( খ ) সংসারধর্ম পালন করে ( গ ) সামাজিক কাজকর্ম করে ( ঘ ) অসুস্থ স্ত্রীর সেবাযত্ন করে ।
১.১২ বাসিনীর মনিব বাড়ির বুড়ো কর্তার বয়স হয়েছিল- ( ক ) বিরাশি বছর ( খ ) আশি বছর ( গ ) চুরাশি বছর ( ঘ ) তিরাশি বছর ।
১.১৩ “ সূর্যের আলোয় তার রং কুসুমের মতো নেই আর ” - কীসের রং ? — ( ক ) দেশোয়ালিদের জ্বালানো আগুনের ( খ ) তারার আলোর ( গ ) মচকা ফুলের ( ঘ ) হরিণের মাংস রাঁধবার আগুনের ।
১.১৪ " ..... যা পারি কেবল / সেই কবিতায় জাগে ” - কবিতায় কী জাগে ? — ( ক ) কবির বিবেক ( খ ) কবির হিংসা ( গ ) কবির ক্রোধ ( ঘ ) কবির অক্ষমতা ।
১.১৫ “ আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত ... ” — ( ক ) স্বভাব নাটক ( খ ) বিভাব নাটক ( গ ) অভাব নাটক ( ঘ ) ভাবনাটক।
অথবা , “ ঠিকআছেফেলেদিন না - আবার দেব ” -কী ফেলেদিতেবলাহয়েছে ? —( ক ) খাবার ( খ ) সিগারেট ( গ ) জল ( ঘ ) চা ।
১.১৬ “ আমিও তো মোল্লার সঙ্গে একই বাসে আজ শহরে গিয়েছিলুম । ” - কে শহরে গিয়েছিল ? — ( ক ) ফজলু সেখ ( খ ) করিম ফরাজি ( গ ) নিবারণ বাগদি ( ঘ ) ভটচাজ মশাই ।
১.১৭ অস্বচ্ছ জলরঙের আঁকা ছবিকে বলে — ( ক ) ওয়াশ ( খ ) গুয়াশ ( গ ) স্কেচ ( ঘ ) পট ।
১.১৮ বাংলা বাক্যের পদ সংস্থানের স্বাভাবিক ক্ৰমের নিয়ম — ( ক ) কর্তা - কর্ম - ক্রিয়া ( খ ) কর্তা - ক্রিয়া - কর্ম ( গ ) কর্ম - কর্তা - ক্রিয়া ( ঘ ) কর্ম - ক্রিয়া - কর্তা ।
২। অনধিক ২০ টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও ( বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় ) : ১ X ১২ = ১২
২.১ খন্ডধ্বনির অপর নাম কী ?
২.২ মুন্ডমাল শব্দ কাকে বলে ?
২.৩ একভাষিক ও দ্বিভাষিক অভিধান কাকে বলে ?
২.৪ “ যখন সমুদ্র তাকে খেল ” - সমূদ্র কী খেয়েছিল ?
অথবা , “ মার সঙ্গে তর্ক শুরু করি । ” –কোন্ বিষয় নিয়ে তর্ক ?
২.৫ " বিশ্বভারতীই কী পারমিশন দেবে ? ” - কীসের পারমিশন ?
অথবা , “ খুব খারাপ হচ্ছে না, কী বলো ? ” - কী খারাপ হচ্ছে না ?
২.৬ “ এই পড়ে বুকে ভরসা এল - ” কী পড়ে বুকে ভরসা এল ?
অথবা , " সেই রাত্রেই জীবনে প্রথম মোক্ষম বুঝলুম যে , ... ” - বক্তা কী বুঝেছিলেন ?
২.৭ . “ বহুদিন জঙ্গলে যাইনি ” - জঙ্গলে না যাওযার ফলে কী হয়েছে ?
২.৮ “ অলস সূর্য দেয় এঁকে " - অলস সূর্য কী এঁকে দেয় ?
২.৯ “ তেমনই একটি তারা আকাশে জ্বলছে এখনও ” — তারাটিকে দেখে কবির কী কী মনে হয়েছে ?
২.১০ “ কঠিনেরে ভালোবাসিলাম ” - কঠিনকে ভালোবাসার কারণ কী ?
২.১১ " বচসা বেড়ে গেল । ” - বচসার কারণ কী ?
২.১২ " এলে পরে নদীর পাড়ে সারবন্দি ছরাদ হবে " - কাদের এভাবে শ্রাদ্ধ হবে ?
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন