Class XI Bengali Question Paper - 2014

একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র ( ২০১৪ )

বাংলা ভাষা

 সময় - ৩ ঘন্টা ১৫ মিনিট 

 পূর্ণমান - ৮০

 

 ১। ঠিক উত্তরটি নির্বাচন করো।                                  1                      X ১৮ = ১৮

১.১ প্রায় ঘরজোড়া একটি ভাঙা তক্তাপোশে ছিন্ন-কন্থা-জড়িত একটি শীর্ণ কঙ্কালসার মূর্তি শুয়ে আছে।”— 'ছিন্ন-কন্থা'র অর্থ হল— (ক) ছেঁড়া কম্বল। (খ) ছেঁড়া কাথা (গ) ছেঁড়া লেপ (ঘ) এদের কোনোটিই নয় ।

১.২ যেমন করে পারি ভূত ছাড়াব।”—উক্তিটির বক্তা হল— (ক) মাসিপিসি (খ) ভূতের নায়েব (গ) মাসতুতো-পিসতুতোর দল। (ঘ) অর্বাচীনেরা।

১.৩ "গন্ধগোকুল কিংবা শিয়ালটিয়াল হবে বোধ হয়।”— ‘গন্ধগোকুলহল— (ক) নেকড়ে বাঘ (খ) চিতা বাঘ (গ) খট্রাশ জাতীয় প্রাণী (ঘ) রামছাগল।

১.৪ গ্যালিলিওর হিতাকাঙক্ষী ও সুহৃদ ছিলেন— (ক) কার্ডিনাল বেলারিমিন (খ) মাইকেল এনজেলো (গ) তাসকানির বৃদ্ধ ডিউক (ঘ) সিয়েনার আর্চবিশপ।

১.৫ ভূতুড়ে জেলখানার দারোগা ছিল— (ক) ভূতের রায়ত (খ) ভূতের নায়েব (গ) ভূতের জমিদার (ঘ) ভূতের গোমস্তা।

১.৬ টকটক করে দু টোকার শব্দ থেমে থেমে তিনবার হলে বুঝতে হবে”— (ক) সৌখী নিজে এসেছে। (খ) সৌখীর বাপ এসেছে (গ) দলের লোক টাকা দিতে এসেছে (ঘ) পুলিশের লোক এসেছে।

১.৭ সুয়েজ বন্দরের প্রায় তিনদিকে রয়েছে  (ক) বালির টিপি আর পাহাড় (খ) সমুদ্র (গ) অরণ্য (ঘ) গম্বুজ।

১.৮ কোন মাছ দেখে লেখকের হাঙরের বাচ্চা মনে হয়েছিল ? — (ক) তিমি (খ) বনিটো (গ) ইলিশ (ঘ) ডলফিন।

১.৯ নীলধ্বজের প্রতি জনাপত্রকবিতার উপাদান আছে মহাভারতের— (ক) শান্তি পর্বে (খ) যুদ্ধ পর্বে (গ) উদ্যোগ পর্বে (ঘ) অশ্বমেধ পর্বে।

১.১০ পুণ্যবেদীর শূন্যে ধ্বনিল ক্ৰন্দন ...”— (ক) একশত বছর (খ) দেড়শত বছর (গ) দুইশত বছর (ঘ) তিনশত বছর।

১.১১ গ্রাম বেড়িয়ে অগাধ পানি”— এখানে বেড়িয়েশব্দের অর্থ— (ক) পার হয়ে (খ) বেষ্টন করে (গ) ঘুরে ঘুরে (ঘ) মধ্যে

১.১২ আমাদের দিন চলে যায়— (ক) হেসেকেঁদে (খ) দুঃখ করে (গ) বাজার করে (ঘ) সাধারণ ভাতকাপড়ে ।

১.১৩ ভ্ৰাম্যমাণ প্রদর্শনীর মেয়েটি মাকড়সা হল কীভাবে?— (ক) দেবতার অভিশাপে (খ) বাবা-মা-এর কথার অবাধ্য হয়ে (গ) এলিসেন্দার আকারে (ঘ) পাদ্রে গোনসগার কথায়।

১.১৪ চর্যাপদের টীকা সংস্কৃত ভাষায় লিখেছিলেন— (ক) লুইপাদ, (খ) মুনি দত্ত (গ) হরপ্রসাদ শাস্ত্রী (ঘ) প্রবোধচন্দ্র বাগচী।

১.১৫ "চৈতন্যভাগবত গ্রন্থটির রচয়িতা— (ক) কৃয়দাস কবিরাজ  (খ) জয়ানন্দ (গ) বৃন্দাবন দাস (ঘ) লোচন দাস।

১.১৬ বাদল সরকারের একটি নাটক— (ক) এবং ইন্দ্রজি (খ) হাঁসখালির হাঁস (গ) ছেঁড়া তার (ঘ) তিন পয়সার পালা।

১.১৭ সাঁওতালি ভাষার লিপির নাম— (ক) রাভা (খ) কুটিল (গ) অলচিকি (ঘ) খরোষ্ঠী।

১.১৮ নেপালি ভাষার উদ্ভব ঘটেছে— (ক) শৌরসেনী প্রাকৃত অপভ্রংশ থেকে (খ) অর্ধমাগধী প্রাকৃত অপভ্রংশ থেকে (গ) মাগধী প্ৰাকৃত অপভ্রংশ থেকে (ঘ) পৈশাচী প্রাকৃত অপভ্রংশ থেকে।

 

২। অনধিক ২০টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও।                                                 X ১২ = ১২

২.১ ভীরুতার সাধনা কি মানে বলবাহ?”—জনা 'ভীরুতার সাধনা' বলতে কী বুঝিয়েছেন?

অথবা, "দহিল খাণ্ডব দুষ্ট কৃষ্ণের সহায়ে”— কে কেন খাণ্ডব দাহন করেন?

২.২ আমার যম-যাতনা যেত দূরে”– ‘যম-যাতনা' শব্দবন্ধটির তাপর্য বুঝিয়ে দাও।

২.৩ আসে নাই ফিরে ভারত-ভারতী?/মা-র কতদিন দ্বীপান্তর ? ”— ‘মা'-কে দ্বীপান্তরিতা বলা হয়েছে কেন ?

২.৪ খেতে বসে রাগ চড়ে যায়”-রাগ চড়ে যাওয়ার কারণ কী?

অথবা, 'নুনকবিতায় আমরা কারা?

২.৫ মরণকালে বুড়োকর্তার দুঃখ হল কেন?

২.৬ যামিনীর মা কার সঙ্গে যামিনীর বিয়ের সম্বন্ধ ঠিক করেছিলেন?

অথবা, “যটি দেখেই তার খটকা লাগল"কার খটকা লাগল ? খটকা দূর হল কীভাবে?

২.৭ কোন বিশ্ববিদ্যালয়ে কী বিষয়ে পড়াশোনা শুরু করেন গালিলিও।

২.৮ সুয়েজ খাল কে খনন করেন? কোন কোন দেশ এই খালের মাধ্যমে বাণিজ্য করত?

অথবা, “আহা ও লোভ কি ছাড়া যায়?”-কীসের লোভ।

২.৯ "কৌতুহলীরা এল দূর-দূরান্ত থেকে।”-ডানাওয়ালা খুরথুরে বুড়োকে দেখতে আসা কৌতুহলীদের দলে ছিল এমন দু-জনের পরিচয় দাও।

অথবা, আইয়াপ্পা পানিকর কোন্ ভাষার কবি? তাঁর একটি কাব্যগ্রন্থের নাম লেখো।

২.১০ বরেন্দ্ৰী উপভাষার একটি ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো।

২.১১ চিত্রলিপি কী?

২.১২ সমগোত্রজ ভাষা (Cognate) বলতে কী বোঝো?

অথবা, দক্ষিণ ভারতের ভাষা কোন্ ভাষাবংশ থেকে উদ্ভূত?

 

৩। অনধিক ১৫০টি শব্দে যে-কোনো ১টি প্রশ্নের উত্তর দাও।                                  X ১ = ৫

৩.১ "মনে হবে তেলেনাপোতা বলে কোথায় কিছু সত্যি নেই।”— একথা কার, কেন মনে হবে? এই মনে হওয়ার কারণ কী? ১+৪

৩.২ "ছেলের নামে কলঙ্ক এনেছে সে।"কে ছেলের নামে কলক এনেছে? 'কলঙ্কশব্দটি ব্যবহারের কারণ কী? ১+৪

 

৪। অনধিক ১৫০টি শব্দে যে-কোনো ১টি প্রশ্নের উত্তর দাও।                                   X ১ = ৫

৪.১ "যাঃ, টোপ খুলে গেল! হাঙ্গার পালালো।"টোপ খুলে হাঙ্গর কীভাবে পালিয়েছিল তা রচনাংশ অবলম্বনে লেখো।

৪.২ "নিজের দূরবীণ নিয়ে গালিলিও অনেক নতুন আবিষ্কার করলেন।"দূরবিনের সাহায্যে গালিলিও কী কী আবিষ্কার করলেন? সনাতনীরা তার বিরুদ্ধতা করেছিলেন কেন? ২+৩

 

৫। অনধিক ১৫০টি শব্দে যে-কোনো ২টি প্রশ্নের উত্তর দাও।                                 X ২ = ১০

৫.১ 'নীলজের প্রতি জনা' কবিতায় জনা অর্জুনের কাপুরুষতার কী কী দৃষ্টান্ত তুলে ধরেছেন ?

৫.২ তবু লক্ষ যোজন ফাঁক রে"কার সঙ্গে এই ব্যবধান? একত্র থেকেও এই ব্যবধানের তাপর্য কী?

৫.৩ "জীবন -চুয়ানো সেই ঘানি হতে আরতির তেল এনেছ কি?”—রূপকার্থটি বুঝিয়ে দাও।

৫.৪ "আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক্"কে বলেছে? এ দাবি কার কাছে? কেন? ১+১+৩

 

৬। অনধিক ১৫০টি শব্দে যে-কোনো ১টি প্রশ্নের উত্তর দাও।                                 X ১ = ১০

৬.১ পড়ে-থাকা শরীরটার দিকে তাকিয়ে তারা কেমন হতভম্ব হয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল।”— কারা 'চুপচাপ' দাঁড়িয়ে রইল? ‘পড়ে থাকা শরীরটারবিবরণ তোমার নিজের ভাষায় লেখো। ২+৩

৬.২ যদি সব শ্রেণি শেষ হয়ে যায় / আমি তবু পরের শ্রেণিতে যাব।”-পঙক্তি দুটির ব্যঞ্জনার্থ ব্যাখ্যা করো।

 

৭। অনধিক ১৫০টি শব্দে যে-কোনো ২টি প্রশ্নের উত্তর দাও।                                  X ২ = ১০

৭.১ মহাপঞ্চকের সঙ্গে আচার্য অদীনপুণ্যের বিরোধ বাধল কেন ? কে, কোথায় অদীনপুণ্যের নির্বাসন দিলেন। ৩+১+১

৭.২ শুনেছি অচলায়তনে কারা সব লড়াই করতে এসেছে।”— শিক্ষায়তন কীভাবে অচলায়তনে পরিণত হয়েছিল? সেখানে কারা লড়াই করতে এসেছিল এবং কেন? ৩+১+১

৭.৩ ও আজ যেখানে বসেছে সেখানে তোমাদের তলোয়ার পৌছায় না।”— কার সম্পর্কে, কে একথা বলেছেন ? এই বক্তব্যের  তাপর্য কী? ১+১+৩

 

৮। অনধিক ১৫০টি শব্দে যে-কোনো ২টি প্রশ্নের উত্তর দাও।                                 X ২ = ১০

৮.১ 'চর্যাপদ' কে আবিষ্কার করেন? 'সন্ধ্যাভাষা' বলতে কী বোঝো? বাংলা সাহিত্যের ইতিহাসে এই গ্রন্থের গুরুত্ব কোথায়?১+২+২

৮.২ কোন রাজসভার কোন কবি পদ্মাবতী রচনা করেন? এই কাব্যের বৈশিষ্ট্য কী? ১+৪

৮:৩ অষ্টাদশ শতাব্দীর যুগবৈশিষ্ট্য উল্লেখ করে রামপ্রসাদ সেনের কাব্যচর্চার সংক্ষিপ্ত পরিচয় দাও। ২+৩

৮.৪ প্রবাদ ও প্রবচন বলতে কী বোঝো? অন্তত চারটি বাংলা প্রবাদের উদাহরণ দাও। ৩+২

 

৯। অনধিক ১৫০টি শব্দে যে-কোনো ১টি প্রশ্নের উত্তর দাও।                                   X ১ = ৫

৯.১ ভাষার রূপতত্ত্ব বা আকৃতি অনুযায়ী শ্রেণিবিভাগ করার পদ্ধতিগত সুবিধা কী? এই পদ্ধতিটি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। ২+৩

৯.২ "ভারত চার ভাষাবংশের দেশ”— এই চার ভাষাবংশের পরিচয় দাও।

৯.৩ ব্রাহ্মী লিপি থেকে বাংলা লিপি বিবর্তনের বিভিন্ন পর্যায়গুলি সংক্ষেপে আলোচনা করো।

 

 

প্রশ্নপত্রের পিডিএফ পেতে এখানে ক্লিক করুন

২০১
সালের প্রশ্নপত্র মানের বিভাজন জানতে এখানে ক্লিক করুন

ব্লগে একাদশ শ্রেণীর বাংলা পাঠ্যসূচির বিস্তারিত আলোচনা করা হয়েছে দেখতে এখানে ক্লিক করুন


ধন্যবাদ।।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Class XI Bengali Question Paper 2017

Bengali Syllabus

Class XI Bengali Question Paper - 2016