Class XII Bengali Question Paper 2017
উচ্চমাধ্যমিক প্রশ্নপত্র -২০১৭ সময় – ৩ ঘণ্টা ১৫ মিনিট পূর্ণমান – ৮০ বিভাগ – ক ( পূর্ণমান – ৫০ ) ১ । অনধিক ১৫০ শব্দে যে - কোনো ১ টি প্রশ্নের উত্তর দাও : ৫ X ১ = ৫ ১ . ১ " যা আর নেই , যা ঝড় - জল মাতলার গর্ভে গেছে তাই খুঁজে খুঁজে উচ্ছব পাগল হয়েছিল " - দুযোগটির বর্ণনা দাও । দুর্যোগটি উচ্ছবকে কীভাবে প্রভাবিত করেছিল ? ৩ + ২ ১ . ২ “ বুড়ির শরীর উজ্জ্বল রোদে তপ্ত বালিতে চিত হয়ে পড়ে রইলো । ” - বুড়ির চেহারা ও পোশাকের পরিচয় দাও । তার তপ্ত বালিতে পড়ে থাকার কারণ কী ? ২ + ৩ ২ । অনধিক ১৫০ শব্দে যেকোনো ১ টি প্রশ্নের উত্তর দাও : ৫ X ১ = ৫ ২ . ১ “ রূপ - নারানের কুলে / জেগে উঠিলাম ” - কে জেগে উঠলেন ? জেগে ওঠার আসল অর্থ কবিতাটির মধ্যে কীভাবে প্রকাশিত হয়েছে তা বুঝিয়ে দাও । ১ + ৪ ২ . ২ “ আমার ক্লান্তির উপরে ঝরুক মহুয়া - ফুল নামুক মহুয়ার গন্ধ । " – ' আমার ' বলতে কার কথা বলা হয়েছে ? এমন কামনার কারণ কী ? ১ + ৪ ...